Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

চিন, পাকিস্তানকে প্রধানমন্ত্রীর জবাব, ‘জি-২০’র অনুষ্ঠান ভারতের যে কোনও রাজ্যে করতে পারি’

দ্য ওয়াল ব্যুরো: আগামী শনিবার থেকে দিল্লিতে শুরু হতে যাওয়া ‘জি ২০’ ভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের বৈঠকে যোগ দিচ্ছেন না চিনের প্রেসিডেন্ট শি জিং পিন। কূটনৈতিক মহলের খবর, বেজিং এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণার আগেই নয়া দিল্লি শি-র না আসার সম

চিন, পাকিস্তানকে প্রধানমন্ত্রীর জবাব, ‘জি-২০’র অনুষ্ঠান ভারতের যে কোনও রাজ্যে করতে পারি’

শেষ আপডেট: 3 September 2023 14:27

দ্য ওয়াল ব্যুরো: আগামী শনিবার থেকে দিল্লিতে শুরু হতে যাওয়া ‘জি ২০’ ভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের বৈঠকে যোগ দিচ্ছেন না চিনের প্রেসিডেন্ট শি জিং পিন। কূটনৈতিক মহলের খবর, বেজিং এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণার আগেই নয়া দিল্লি শি-র না আসার সম্ভাবনা আঁচ করতে পেরেছিল। কারণ, চলতি সপ্তাহেই চিন অরুণাচল প্রদেশকে ফের তাদের দেশের অংশ বলে দাবি করে মানচিত্র প্রকাশ করেছে। আর সেই অরুণাচল প্রদেশেই আগামী কয়েকদিন ‘জি ২০’ সম্মেলন উপলক্ষে গুচ্ছ অনুষ্ঠান হওয়ার কথা। তাতে সদস্য দেশগুলির প্রতিনিধিরা অংশ নেবেন। অরুণাচলকে নিজেদের দাবি করা চিনের প্রেসিডেন্টের পক্ষে এই সিদ্ধান্ত মেনে নিয়ে দিল্লির সম্মেলনে যোগদান রীতিমত অস্বস্তিকর হত।

জি-২০’র অনেকগুলি ইভেন্ট হবে কাশ্মীরেও (Narendra Modi says G 20)।

গত ২০ মে সেখানে পর্যটন সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়েছে। বৈঠক শেষে দু’দিন ধরে শ্রীনগর-সহ কাশ্মীরের বহু জায়গা বিদেশি প্রতিনিধিদের ঘুরিয়ে দেখিয়েছে ভারত সরকার। ‘জি ২০’-র সদস্য দেশ হওয়া সত্ত্বেও অরুণাচল ও কাশ্মীরের অনুষ্ঠানে অংশ নেয়নি চিন। অরুণাচলের পাশাপাশি কাশ্মীরকেও বিতর্কিত এলাকা বলে দাবি করেছে বেজিং। পাশাপাশি পাকিস্তানও কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড দাবি করে সেখানে ‘জি ২০’-র অনুষ্ঠান করা নিয়ে আপত্তি তোলে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘জি ২০’ সম্মেলন নিয়ে সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এই ব্যাপারে ভারত সরকারের অবস্থানের কথা দৃঢতার সঙ্গে ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা আমাদের দেশে যে কোনও প্রান্তে অনুষ্ঠানের আয়োজন করতে পারি। চিন, পাকিস্তান আপত্তি করার কে?

প্রধানমন্ত্রী জানান, দেশের ২৮টি রাজ্য এবং আট কেন্দ্র শাসিত অঞ্চলের ৬০টি শহরে দু’শোর বেশি বৈঠক, অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ‘জি ২০’ উপলক্ষে। লাখের বেশি বিদেশি প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন। আরও অনেকে আসছেন। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের দেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্রকে আমরা ‘জি ২০’ ভুক্ত দেশের মানুষের কাছে তুলে ধরেছি। তাতে কাশ্মীর, অরুণাচল প্রদেশ কীভাবে বাদ থাকতে পারে।

প্রসঙ্গত, পাকিস্তান ‘জি ২০’-র সদস্য দেশ না হলেও তারা ভারতের এই সম্মেলন নিয়ে বারে বারেই সরব হয়েছে কাশ্মীর প্রসঙ্গ টেনে। সে দেশের সরকারি কর্তারা ফের কাশ্মীরকে নিজেদের বলে দাবি করেছেন।

দিল্লিতে মোদী-হাসিনা বৈঠকে তিস্তা, গঙ্গা নিয়ে আলোচনা চায় ঢাকা, কী বলছে নবান্ন


```