Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হওয়ার নেপথ্যে প্রবাসী ভারতীয়দের পরিশ্রম, সৌদি আরবে বললেন প্রধানমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: সৌদি আরবের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের নেপথ্যে রয়েছে সে দেশের প্রবাসী ভারতীয়দের কঠোর পরিশ্রম। সৌদি আরবে গিয়ে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  সৌদি আরবের একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “সৌদি আরবকে নিজের

দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হওয়ার নেপথ্যে প্রবাসী ভারতীয়দের পরিশ্রম, সৌদি আরবে বললেন প্রধানমন্ত্রী

শেষ আপডেট: 29 October 2019 11:46

দ্য ওয়াল ব্যুরো: সৌদি আরবের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের নেপথ্যে রয়েছে সে দেশের প্রবাসী ভারতীয়দের কঠোর পরিশ্রম। সৌদি আরবে গিয়ে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  সৌদি আরবের একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “সৌদি আরবকে নিজের দ্বিতীয় ঘর করে ফেলেছেন অন্তত ৬০ লক্ষ ভারতীয়, সৌদি আরবের বৃদ্ধি ও উন্নয়নে কাজ করে চলেছেন। প্রতি বছর বহু ভারতীয় এই দেশে আসেন হজ ও উমরাহে তীর্থ করতে, বহু ভারতীয় আসেন ব্যবসার প্রয়োজনে।” সৌদি আরবে বসবসকারী ভারতীয়দের উদ্দেশে তিনি বলেন, “আমরা এই দেশে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, আপনাদের কঠোর পরিশ্রম ও ঐকান্তিকতা দুই দেশের সুনাম ও সার্বিক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে সাহায্য করেছে।” সৌদি আরবে তাঁরা এই একই ভাবে কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, পরবর্তীকালেও তাঁদের এই দান দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে। সৌদি আরবে বার্ষিক উচ্চপর্যায়ের অর্থনৈতিক বৈঠকে যোগ দিতে গেছেন প্রধানমন্ত্রী মোদী, পাশাপাশি বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠকও তিনি করেন। সোমবার রাতে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াধে পৌঁছেছেন।

```