Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতও একদিন বিশ্বকাপ আয়োজন করবে, নিজের দেশের জন্য গলা ফাটাবেন দেশবাসী: মোদী

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ জ্বরে ভুগছে গোটা বিশ্ব। একমাস ধরে বিশ্বের নানাপ্রান্তে একটাই আলোচনা বিশ্বকাপ (Qatar World Cup 2022)। ফুটবল সমর্থকদের ভিড়ে কাতার এখন পরিপূর্ণ। ভারত বিশ্বকাপে না খেললেও ভারতের মাটিতে ফুটবল ও বিশ্বকাপ নিয়ে উন্মাদনা

ভারতও একদিন বিশ্বকাপ আয়োজন করবে, নিজের দেশের জন্য গলা ফাটাবেন দেশবাসী: মোদী

শেষ আপডেট: 18 December 2022 12:31

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ জ্বরে ভুগছে গোটা বিশ্ব। একমাস ধরে বিশ্বের নানাপ্রান্তে একটাই আলোচনা বিশ্বকাপ (Qatar World Cup 2022)। ফুটবল সমর্থকদের ভিড়ে কাতার এখন পরিপূর্ণ। ভারত বিশ্বকাপে না খেললেও ভারতের মাটিতে ফুটবল ও বিশ্বকাপ নিয়ে উন্মাদনা একটুকুও কম নেই। রবিবার বিশ্বকাপ ফাইনালের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মুখেও শোনা গেল ফুটবলের কথা, বিশ্বকাপের কথা! মেঘালয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলে গেলেন, 'ভারতও একদিন বিশ্বকাপ আয়োজন করবে। সেদিন বেশিদূরে নয়।'

ভারতের বিভিন্ন কোণায় আলোচনার কেন্দ্রে রয়েছে বিশ্বকাপ। কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের শিরোপা, সেই নিয়ে তুমুল আলোচনা চলছে। অলিগলি সেজে উঠেছে প্রিয় দল ও খেলোয়াড়দের পতাকা ও ছবিতে। এই আবহে মোদীর মুখে যেন সেই বিশ্বকাপের সুর।

মেঘালয়ের রাজধানী শিলংয়ে এক ফুটবল মাঠে অনুষ্ঠিত জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, 'আজ যখন ফুটবল বিশ্বকাপের ফাইনাল হতে চলেছে, তখন আমি এই ফুটবল মাঠে সভা করছি। খুব বেশিদিন আর বিদেশি দলের জন্য গলা ফাটাতে হবে না ভারতবাসীকে। শিগগিরই নিজের দেশের জন্য উল্লাস করবেন তারা। আমরাও এমন ধরণের আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করব।'

শুধু তাই নয়, এদিনের সভা থেকে বিরোধীদের লালকার্ড দেখিয়েছেন মোদী। বক্তৃতায় তিনি বলেন, 'ফুটবল মাঠে যদি কোনও খেলোয়াড় নীতি বিরুদ্ধ আচরণ করেন তবে তাঁকে লাল কার্ড মাঠ থেকে বের করে দেওয়া হয়। তেমনই আমরা (পড়ুন বিজেপি) গত আটবছরে উত্তর-পূর্ব ভারত থেকে দুর্নীতি, অনুন্নয়নকে লালকার্ড দেখিয়েছি।'

মোদীর কথা মতো যদি সত্যিই ফুটবল বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হয় তবে তা ইতিহাস হবে। সেই বিশ্বকাপে খেলবে ভারত। দেশবাসী সেই ভারতের হয়ে গলা ফাটাবেন। স্টেডিয়ামে স্টেডিয়ামে উড়বে তেরঙা, বাজবে, 'জন-গণ-মন…'।

আমরা এখন আর ভোট দান করি না, বিক্রি করি


```