Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

মোদীর 'মন কি বাত' জুড়ে বাংলার জয়গান, শত পর্বের আগে জানাল কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তাঁর 'মন কি বাত' অনুষ্ঠানে (man ki baat) প্রায়ই পশ্চিমবঙ্গের (West Bengal) কথা উল্লেখ করে থাকেন। তুলে ধরেন রাজ্যের অতীত ও বর্তমান সাফল্যের কথা। বাংলার মানুষের কৃতিত্বের উল্লেখ ক

মোদীর 'মন কি বাত' জুড়ে বাংলার জয়গান, শত পর্বের আগে জানাল কেন্দ্র

শেষ আপডেট: 28 April 2023 09:34

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তাঁর 'মন কি বাত' অনুষ্ঠানে (man ki baat) প্রায়ই পশ্চিমবঙ্গের (West Bengal) কথা উল্লেখ করে থাকেন। তুলে ধরেন রাজ্যের অতীত ও বর্তমান সাফল্যের কথা। বাংলার মানুষের কৃতিত্বের উল্লেখ করেছেন বিগত ৯৯টি পর্বের অনেকগুলিতেই।

পশ্চিমবঙ্গের সংস্কৃতি এবং ইতিহাস থেকে শুরু করে রাজ্যের মানুষের সহনশীলতার কথাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, স্বাধীনতা সংগ্রামে এ রাজ্যের মানুষের উল্লেখযোগ্য অবদান এবং অদম্য চেতনার কথা। আগামী রবিবার এই অনুষ্ঠানের শততম পর্ব প্রচারিত হবে। তার আগে বিগত ৯৯ পর্বে বাংলার কোন কোন বিষয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে স্থান পেয়েছে তার তালিকা প্রকাশ করল কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

'মন কি বাত'-এর একটি পর্বে প্রধানমন্ত্রী তাঁর কলকাতা সফরকালে নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের ইচ্ছার কথা জানিয়েছিলেন। অন্য একটি অনুষ্ঠানে তাঁর শৈশবের দিনগুলিতে রেডিওয় রবীন্দ্র সঙ্গীত শোনার অভিজ্ঞতার কথাও জানিয়েছিলেন তিনি।

একটি পর্বে প্রধানমন্ত্রী এক সাঁওতালি ভাষার অধ্যাপকের ‘অলচিকি’তে ভারতীয় সংবিধানের অনুবাদের উদ্যোগের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী দেশ গড়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি এই রাজ্যের মানুষের সহনশীলতা, সাহস এবং আত্মত্যাগের কথা তুলে ধরেছিলেন বেশ কয়েকটি পর্বে।

বেশ কয়েক। বছর হল কলকাতায় আকাশবাণীর ' মৈত্রী' চ্যানেলটি চালু হয়েছে। একটি পর্বে মৈত্রীর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছিলেন এটি শুধুমাত্র একটি সাধারণ চ্যানেল নয়। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। আকাশবাণীর অনুষ্ঠান যাতে দুই বাংলার মানুষ উপভোগ করতে পারেন, সেইজন্য আকাশবাণী মৈত্রী চ্যানেল এবং বাংলাদেশ বেতার পরস্পরের মধ্যে বিষয়বস্তু ভাগাভাগি করে সম্প্রচার করে।

একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কলকাতায় এক ম্যাচে ১০ মিনিটের মধ্যে হকির জাদুকর ধ্যানচাঁদের তিনটি গোলের কথা উল্লেখ করেছিলেন।

হুগলির বাঁশবেড়িয়ায় ফের শুরু হয়েছে ৭০০ বছরের ঐতিহ্যবাহী ‘ত্রিবেণী কুম্ভ মহোৎসব’। মন কি বাতের একটি পর্বে সেই প্রসঙ্গ উল্লেখ করেন মোদী। ওই উৎসবের সঙ্গে যুক্ত লোকজনকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

অলচিকিতে সংবিধান অনুবাদ করেছেন এ রাজ্যের অধ্যাপক শ্রীপতি টুডু। তাঁর এই উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী একে ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর দৃষ্টান্ত বলে উল্লেখ করেন মন কি বাতের একটি পর্বে।

তাঁর কথায় স্থান পেয়েছে এমনকী মধু উৎপাদনের মত বিষয়ও। ভারতে মধু বিপ্লবের ক্ষেত্রে মৌমাছি প্রতিপালন কীভাবে কৃষকদের বিকল্প আয়ের উৎস হয়ে উঠেছে, একটি পর্বে সেকথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ভৌগোলিক বাধা সত্ত্বেও দার্জিলিংয়ের গুরডুম গ্রামে মৌমাছি চাষের সাফল্যের কথা উল্লেখ করেন তিনি। সুন্দরবনে প্রাকৃতিক উপায়ে মধু উৎপাদনের কথাও এসেছে প্রধানমন্ত্রীর কথায়।

একটি পর্বে নয়া পিংলা গ্রামে চিত্রশিল্পী সারমুদ্দিনের তৈরি একটি ভিডিওর কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ছবির মাধ্যমে লেখা রামায়ণ ২ লক্ষ টাকায় বিক্রি হওয়ায় মন কি বাত অনুষ্ঠানে সন্তোষ প্রকাশ করেন তিনি। মোদী পশ্চিমবঙ্গে পর্যটন মন্ত্রকের উদ্যোগে আয়োজিত ‘অতুল্য ভারত, সপ্তাহান্তের প্রবেশদ্বার’-এর কথাও উল্লেখ করেন, যেখানে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পুর্ব বর্ধমান এবং অন্যান্য গ্রামের হস্তশিল্প তুলে ধরা হয়েছিল।

উত্তর ২৪ পরগণার দেবীতলা গ্রামের বাসিন্দা অয়ন কুমার ব্যানার্জি শান্তিপূর্ণ ও সুন্দরভাবে বেঁচে থাকার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দর্শন নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন। মোদী রবীন্দ্রনাথের বহুমুখী প্রতিভার প্রশংসার পাশাপাশি তাঁর শৈশবের দিনগুলিতে রেডিওতে রবীন্দ্র সঙ্গীত শোনার কথা উল্লেখ করেন।

পদ্ম পুরস্কার প্রাপক ৭৫ বছরের বৃদ্ধা সুভাষিণী মিস্ত্রি, যিনি সবজি বিক্রির টাকায় হাসপাতাল গড়ে তুলেছেন, সেই সমাজসেবীর কথা এসেছে প্রধানমন্ত্রীর বক্তব্যে। বলেছেন, তাঁর মতো ভারতে আরও অনেকে নিরলসভাবে সমাজের জন্য কাজ করে চলেছেন।

কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে বিপ্লবী ভারত গ্যালারির কথা উল্লেখ করে ভারতের বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এটি সাধারণ দর্শনার্থীদের একটি বিশেষ গন্তব্য হয়ে উঠবে।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ মামলা থেকে অপসারণ, সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন অভিষেক


```