Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুদ্রাস্ফীতির হার ৭.৪৪ শতাংশ, মোদী বললেন, ‘দুর্ভাগ্য যে মূল্যবৃদ্ধিও আমদানি করতে হচ্ছে’

দ্য ওয়াল ব্যুরো: সোমবারই কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক জানিয়েছে যে দেশে মুদ্রাস্ফীতির সর্বশেষ হার এখন ৭.৪৪ শতাংশ। খাবার তথা খাদ্য পণ্যের দাম এক ধাক্কা লাফিয়ে বেড়েছে। তার ফলে জুন মাসের তুলনায় জুলাই মাসে মুদ্রাস্ফীতির হার বেড়ে গিয়েছে ৫২ শতা

মুদ্রাস্ফীতির হার ৭.৪৪ শতাংশ, মোদী বললেন, ‘দুর্ভাগ্য যে মূল্যবৃদ্ধিও আমদানি করতে হচ্ছে’

শেষ আপডেট: 15 August 2023 08:11

দ্য ওয়াল ব্যুরো: সোমবারই কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক জানিয়েছে যে দেশে মুদ্রাস্ফীতির সর্বশেষ হার এখন ৭.৪৪ শতাংশ। খাবার তথা খাদ্য পণ্যের দাম এক ধাক্কা লাফিয়ে বেড়েছে। তার ফলে জুন মাসের তুলনায় জুলাই মাসে মুদ্রাস্ফীতির হার বেড়ে গিয়েছে ৫২ শতাংশেরও বেশি (Narendra Modi on Inflation rate)।

পরদিন সকালে লালকেল্লায় বক্তৃতা দিতে এসে তাই এই বিষয়টা এড়িয়ে যাওয়ার উপায় ছিল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi on Inflation rate)। কিন্তু দেশে মূল্যবৃদ্ধি পরিস্থিতির জন্য আন্তর্জাতিক কারণকেই দায়ী করলেন মোদী।

প্রধানমন্ত্রী এদিন বলেন,“করোনা একপ্রস্থ ধাক্কা দিয়েছে। এখন যুদ্ধের কারণে মন্দা ও মূল্যবৃদ্ধি নিয়ে ভুগছে বিশ্ব। আমাদের দুর্ভাগ্য যে মূল্যবৃদ্ধিও আমদানি করতে হচ্ছে”। মোদীর কথায়, “ভারত মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখার জন্য খুব চেষ্টা করেছে। গত সরকারের আমলে যে মূল্যবৃদ্ধি পরিস্থিতি ছিল তার চেয়ে এখন ভাল অবস্থা। গোটা বিশ্বের তুলনায় ভারতে পরিস্থিতি ভাল। কিন্তু এতেই আমরা সন্তুষ্ট থাকতে পারি না। আমাদের আরও চেষ্টা করে যেতে হবে।”

মোদীর এই দাবি নিয়ে লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, “এর আগে কোনও প্রধানমন্ত্রী লালকেল্লায় দাঁড়িয়ে এমন ডাহা মিথ্যে কথা বলেননি। কংগ্রেস জমানায় আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের যা দাম ছিল এখন দাম তার অর্ধেকেরও কম। কিন্তু সেই সুবিধা সাধারণ মানুষের কাছে প্রসারিত করেনি সরকার। পেট্রোলের দাম ১০৬ টাকা লিটার, ডিজেল ৯০ টাকা পেরিয়ে গেছে। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি প্রায় ১২০০ টাকা। এর দায় ওনাকেই নিতে হবে।”

https://twitter.com/TheWallTweets/status/1691292566363500544

বস্তুত রিজার্ভ ব্যাঙ্ক মনে করে, মুদ্রাস্ফীতির হার ৬ শতাংশের মধ্যে থাকলে তা সহনশীল বলে ধরে নিতে হবে। কিন্তু সোমবার সরকার যে পরিসংখ্যান প্রকাশ করেছে সরকার তাতে পরিষ্কার যে ব্যাপারটা আর সহনশীলনেই। আরও উদ্বেগের ঘটনা হল, উপভোক্তা খাদ্য মূল্য সূচক (Consumer food price index-CFPI) জুলাই মাসে পৌঁছে গিয়েছে ১১.৫১ শতাংশে। এর অর্থ হল, খাবার দাবারের জন্য দেশের মানুষকে এখন আগের তুলনায় অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে। ২০২০ সালের অক্টোবর মাসে ঠিক এই হারে খাদ্য মূল্য সূচক বেড়েছিল। তখন ছিল কোভিডের সময়। এখন সেই সংক্রমণের পরিস্থিতি আর নেই।

মুদ্রাস্ফীতির একটা বড় উপাদান হল খাদ্যের মূল্য। গত দু’মাসে খাবারের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। দেশজুড়ে বৃষ্টি তথা বর্ষার কোনও ধারাবাহিকতা না থাকার কারণেই এমন হয়েছে বলে বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন। সবচেয়ে বেশি বেড়েছে টমেটোর দাম। কিন্তু একই সঙ্গে আনাজের দামও সাম্প্রতিক সময়ে অনেকটাই বেড়ে গিয়েছে। বাজারে গেলে দামে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের (independence day india)।

কিন্তু প্রধানমন্ত্রী এদিন দাবি করেছেন, এখনকার পরিস্থিতি আগের তুলনায় ভাল। সেই কারণেই মুহূর্তে বিতর্ক তৈরি হয়েছে জাতীয় রাজনীতিতে। বিরোধীরা তাঁর দাবি নিয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন।

আরও পড়ুন: সনিয়া, মমতাদের কষাঘাত মোদীর: তোষণের রাজনীতি সামাজিক ন্যায়কে হত্যা করেছে!


```