Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৪ এর মেগা প্ল্যান: মন্ত্রী বদলের পথে মোদী, এমাসে ১১ রাজ্যে সভা শাহের

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ এর লোকসভা ভোটের প্রস্তুতি মাস ছয় আগেই শুরু করেছে বিজেপি। নতুন বছরের প্রথম মাস থেকেই তাতে গতি আনতে তৎপর নরেন্দ্র মোদী, (Narendra Modi) অমিত শাহ, জেপি নাড্ডারা। বিজেপি সূত্রের খবর, কাজে গতি আনতে প্রধানমন্ত্রী নরেন্

২৪ এর মেগা প্ল্যান: মন্ত্রী বদলের পথে মোদী, এমাসে ১১ রাজ্যে সভা শাহের

শেষ আপডেট: 3 January 2023 06:34

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ এর লোকসভা ভোটের প্রস্তুতি মাস ছয় আগেই শুরু করেছে বিজেপি। নতুন বছরের প্রথম মাস থেকেই তাতে গতি আনতে তৎপর নরেন্দ্র মোদী, (Narendra Modi) অমিত শাহ, জেপি নাড্ডারা।

বিজেপি সূত্রের খবর, কাজে গতি আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শিগগির মন্ত্রিসভার (cabinet) রদবদল ঘটাবেন। বেশ কিছু অকাজের মন্ত্রীদের (ministers) বিদায় করে ২০২৪ এর 'টিম মোদী' গড়ে নিতে চলেছেন প্রধানমন্ত্রী। তাতে বাংলা থেকেও নতুন মুখ দেখা যেতে পারে।

অন্যদিকে, এ মাস থেকেই লোকসভা ভোটের লড়াইয়ে ময়দানে নামছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী এবং বিজেপি সভাপতি।

শাহ শুধু জানুয়ারিতেই ১১টি রাজ্যে জনসভা করবেন। এ বছর কর্নাটক, তেলেঙ্গানা, রাজস্থান, ত্রিপুরা সহ সাত রাজ্যের বিধানসভা ভোট আছে।

আরও যে চার রাজ্যে শাহ সভা করবেন সেই তালিকায় অন্যতম হল পশ্চিমবঙ্গ। ১৭ জানুয়ারি বাংলায় দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর এবং হুগলির আরামবাগে সভা করবেন শাহ।

৭ জানুয়ারি নাড্ডা বাংলায় আসছেন। এমাসেই বাংলায় সভা করার কথা প্রধানমন্ত্রীরও। ৭ জানুয়ারি সভা করবেন বিজেপি সভাপতি। প্রধানমন্ত্রী এবং বিজেপি সভাপতির সভার জায়গা এখনও চূড়ান্ত হয়নি।

বিজেপির প্রস্তুতি থেকে স্পষ্ট, ২০২৪ নিয়ে দল কোনও রকম ফাঁকফোকর রাখতে নারাজ। ভোটের এখনও এক বছর তিন-চারমাস বাকি। কিন্তু গেরুয়া শিবির প্রস্তুতি শুরু করেছে মাস ছয় আগে থেকেই।

দেশের যে ১৪৪টি লোকসভা আসনে দল দুর্বল, আগামী ভোটে সেগুলির অর্ধেক দখলের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপাচ্ছে গেরুয়া বাহিনী। এরমধ্যে ২৪টি আসন আছে বাংলায়। বিজেপির লক্ষ্য ২৪- এ বাংলায় ৩০টি লোকসভা আসন দখল করা।

সেই লক্ষ্যে এই মাসে মোদী, শাহ, নাড্ডা তিনজনই সভা করতে আসছেন। গত ৩০ ডিসেম্বর বন্দে ভারত এক্সপ্রেস এবং জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন অনুষ্ঠানের ভাষণে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, লোকসভা ভোটে বাংলার মন জয় তাঁর লক্ষ্য। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে সামনে রেখে সেদিন এক ডজন কেন্দ্রীয় মন্ত্রী বাংলায় ঘুরে গিয়েছেন। বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছেন তাঁরা। আগামী এক বছর মোদী ও তাঁর মন্ত্রীদের বাংলা সফর বাড়বে, এমনই ইঙ্গিত বিজেপি সূত্রে।

রাহুলের ভারত জোড়োয় 'বিরোধী জোড়ো' অভিযান কতটা সফল হতে পারে


```