Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জি-২০’র মঞ্চে মোদীর মুখে সবকা সাথ, সবকা বিকাশ…

দ্য ওয়াল ব্যুরো: জি-২০ সম্মেলনের (G20 Summit 2023) মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে ‘সবকা সাথ-সবকা বিকাশ-সবকা বিশ্বাস-সবকা প্রয়াস’-এর কথা শোনা গেল। জি-২০ সভাপতিত্বকারী দেশ ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী (Narendra Modi) শ

জি-২০’র মঞ্চে মোদীর মুখে সবকা সাথ, সবকা বিকাশ…

শেষ আপডেট: 18 December 2023 15:09

দ্য ওয়াল ব্যুরো: জি-২০ সম্মেলনের (G20 Summit 2023) মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে ‘সবকা সাথ-সবকা বিকাশ-সবকা বিশ্বাস-সবকা প্রয়াস’-এর কথা শোনা গেল। জি-২০ সভাপতিত্বকারী দেশ ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী (Narendra Modi) শনিবার উদ্বোধনী ভাষণ দেন। সেখানে তিনি বলেন, ‘এ দেশে আমরা সবকা সাথ-সবকা বিকাশ-সবকা বিশ্বাস-সবকা প্রয়াস’-এ মন্ত্র মেনে চলি। আজ গোটা বিশ্বে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এই মন্ত্রই সমাধান দিতে পারে।

প্রধানমন্ত্রী মোদী ভারতকে ‘বিশ্বগুরু’ করার ডাক দিয়েছেন। জি-২০ সম্মেলনের আয়োজন করা হয়েছে সেই লক্ষ্যকে সামনে রেখেই। অন্যদিকে, তাঁর দল বিজেপি মোদীকেই বিশ্বগুরু বলে প্রচার শুরু করেছে। শনিবার বিশ্বের ৩০টি দেশের রাষ্ট্রপ্রধানদের সামনে প্রধানমন্ত্রী দেশে তাঁর সরকারের বার্তাকেই বাকিদের দিশা করার পরামর্শ দিলেন কার্যত। জি-২০ ভুক্ত ২০টি দেশের রাষ্ট্রপ্রধানেরা ছাড়াও আরও ১০টি দেশ অতিথি হিসাবে এই সম্মেলনে যোগ দিয়েছে।

প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হল অবিশ্বাস। যুদ্ধ এই অবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে। সরাসরি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রসঙ্গ না টেনেও প্রধানমন্ত্রী বোঝাতে চেয়েছেন, এই যুদ্ধ শুধুমাত্র দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। তাই এর দ্রুত সমাধান প্রয়োজন। তিনি বলেন, আমরা একত্রে বাঁচার কথা বলি। এই ভাবনাই বিশ্বকে আগামী দিনের বিপদ থেকে রক্ষা করতে পারে।

জি-২০ সম্মেলন উপলক্ষ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ একটি বিবৃতি দিয়েছেন। তিনিও সম্মিলীতভাবে বাঁচার কথাই উল্লেখ করেছেন নিজের বক্তব্যে। প্রসঙ্গত, দিল্লির সম্মেলন থেকেই জি-২০’র সদস্য করা হল আফ্রিকান ইউনিয়নকে। এই ব্যাপারে সবচেয়ে আগ্রহী ছিল আয়োজক দেশ ভারতই। প্রধানমন্ত্রী সম্মেলনে আফ্রিকান ইউনিয়নের নাম ঘোষণা করা মাত্র হাততালি দিয়ে স্বাগত জানান বাকি রাষ্ট্রপ্রধানেরা।

আরও পড়ুন: দিল্লিতে হাসিমুখে হাসিনার পাশে বাইডেন, বরফ কি গলবে আমেরিকা-বাংলাদেশের


```