Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জাপান থেকে অস্ট্রেলিয়া, ছ'দিনে প্রশান্ত মহাসাগরের তিনটি দেশ সফরে চললেন মোদী

দ্য ওয়াল ব্যুরো: 'আরে হাম তো ফকির আদমি হ্যায়, ঝোলা লেকে চল পড়েঙ্গে জি…' তিনি আবার ঝোলা নিয়ে বেরোলেন। এবার কার্যত প্রশান্ত মহাসাগরের এমাথা থেকে ওমাথা অবধি যাবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এক টুইট বার্তায় জানিয়েছ

জাপান থেকে অস্ট্রেলিয়া, ছ'দিনে প্রশান্ত মহাসাগরের তিনটি দেশ সফরে চললেন মোদী

শেষ আপডেট: 19 May 2023 08:29

দ্য ওয়াল ব্যুরো: 'আরে হাম তো ফকির আদমি হ্যায়, ঝোলা লেকে চল পড়েঙ্গে জি…'

তিনি আবার ঝোলা নিয়ে বেরোলেন। এবার কার্যত প্রশান্ত মহাসাগরের এমাথা থেকে ওমাথা অবধি যাবেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এক টুইট বার্তায় জানিয়েছেন, শুক্রবার তিনি ছ'দিনের ত্রিদেশীয় সফরে রওনা হচ্ছেন। তিনটিই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের কূটনৈতিক দৌত্যের জন্য অতি-গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য জাপান (Japan)। সেখানে জি৭ (G7) গোষ্ঠীভুক্ত দেশগুলির মহাসম্মেলনে যোগ দেবেন তিনি। জাপান এখন জি৭-এর সভাপতিত্ব করছে। ভারত যদিও জি৭ গোষ্ঠীতে নেই। কিন্তু বরাবরই জি৭ বৈঠকে অতিথি হিসেবে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

modi
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে মোদীর

জি৭ গোষ্ঠীর জন্ম সত্তর দশকে। বিশেষ করে ১৯৭৩ সালের তেল-সঙ্কটের পরে সারা বিশ্বেই পুঁজিবাদী অর্থনীতিতে টালমাটাল অবস্থা এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক দেশগুলোর প্রভাব আটকাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ধনতান্ত্রিক দেশগুলো নড়েচড়ে বসে। ১৯৭৫ সালে তৎকালীন ফরাসি রাষ্ট্রপতি জিস্কার দেস্তাঁ এবং পশ্চিম জার্মানির চ্যান্সেলর হেলমুট স্মিটের উদ্যোগে প্যারিসের ৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এক মধ্যযুগীয় দুর্গে বসে প্রথম জি৬-এর আসর। তারপর দীর্ঘদিন ধরে পশ্চিমী বিশ্বের শীর্ষ দেশগুলোর এই সম্মেলন পৃথিবীর ভূরাজনৈতিক কূটকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসছে।

এবারের জি৭ বৈঠকের আসর বসছে পরমাণু ধ্বংসলীলার সাক্ষী থাকা হিরোশিমা। জাপানের সভাপতিত্বে হিরোশিমায় এই বৈঠকে যোগ দেবে কানাডা, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইতালি ও জার্মানি। পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত থাকবে ভারত, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, কোমোরস, কুক দ্বীপপুঞ্জ, ভিয়েতনাম ও ইউক্রেন। নিঃসন্দেহে অতিথিদের মধ্যে সবচেয়ে হাইভোল্টেজ উপস্থিতি থাকবে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির।

modi
জাপান থেকে প্রধানমন্ত্রী যাবেন পাপুয়া নিউগিনিতে

জাপান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উড়ে যাবেন পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরেসবিতে। প্রশান্ত মহাসাগরের ওপর নিউগিনি দ্বীপের পুবদিকের এই দেশ বিশ্বের অন্যতম প্রাকৃতিক বৈচিত্র্যের ঘাঁটি বলে পরিচিত। প্রায় সাড়ে আটশোর কাছাকাছি ভাষা এই দ্বীপ জুড়ে প্রচলিত। এখানে 'ফোরাম ফর ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ড কো-অপারেশন' শীর্ষক সম্মেলনের তৃতীয় বার্ষিকীতে অংশগ্রহণ করবেন তিনি। উপস্থিত থাকবেন সেদেশের প্রধানমন্ত্রী জেমস ম্যারাপে। এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখতে চলেছেন পাপুয়া নিউগিনিতে।

সেখান থেকে মোদী যাবেন অস্ট্রেলিয়ায়। সিডনিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন তিনি। কথা বলবেন ভারতীয় অভিবাসী ও প্রবাসীদের সঙ্গে। এক টুইট বার্তায় মোদী লিখেছেন, অস্ট্রেলিয়ায় প্রবাসী ভারতীয়দের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন বাণিজ্যিক সংস্থার সিইও-দের সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে তাঁর। ভারত-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও কয়েক ধাপ এগোনোর লক্ষ্যমাত্রা নিয়েই এগোচ্ছেন তিনি।

modi
সিডনিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন মোদী

২০১৪ সালে দায়িত্ব নেওয়ার পরে প্রধানমন্ত্রী মোদী প্রায় রেকর্ড সংখ্যক বিদেশসফর করেছেন। ২০২২ সাল অবধি তিনি প্রায় ১১৪টি বিদেশসফর করেছেন। শুধু আমেরিকাতেই গিয়েছেন ৭ বার। ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চিনে গিয়েছেন ৫ বার করে। তুলনায় মনমোহন সিংহ তাঁর দুই বছরের পুরো মেয়াদে মোট ৭৩-টি বিদেশসফর করেছিলেন। মোদী নিজেই বিদেশে ভারতীয় সাফল্যকে তুলে ধরেছেন, বিভিন্ন সম্মেলনে ভারতকে গুরুত্বপূর্ণ ভূমিকায় উন্নীত করেছেন। বিদেশমন্ত্রী জয়শঙ্কর দায়িত্ব নেওয়ার পর বিদেশনীতিতে আরও বেশি গুরুত্ব দিয়েছে সাউথ ব্লক। এবার জাপান থেকে অস্ট্রেলিয়া, ছ'দিনে প্রশান্ত মহাসাগরের প্রায় উত্তর থেকে দক্ষিণ ঘুরে দিল্লি ফিরে আসবেন প্রধানমন্ত্রী।

এরদোয়ান বিদায় নেবেন, নাকি আবার আসবেন: তুরস্কের ভোট নিয়ে সারা বিশ্ব টালমাটাল


```