Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মোদীকে জন্মদিনের শুভেচ্ছা রাহুল-অভিষেকের

দ্য ওয়াল ব্যুরো: রাজনীতির ময়দানে কেউ কাউকে ছেড়ে কথা বলেন না। লোকসভাতেও তাঁরা একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সৌজন্যের ক্ষেত্রে রাজনীতি বাধা হয়ে আসেনি। আজ, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৩তম জন্মদিনে (Narendra Modi bi

মোদীকে জন্মদিনের শুভেচ্ছা রাহুল-অভিষেকের

শেষ আপডেট: 17 September 2023 06:58

দ্য ওয়াল ব্যুরো: রাজনীতির ময়দানে কেউ কাউকে ছেড়ে কথা বলেন না। লোকসভাতেও তাঁরা একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সৌজন্যের ক্ষেত্রে রাজনীতি বাধা হয়ে আসেনি। আজ, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৩তম জন্মদিনে (Narendra Modi birthday) রাজনীতি সরিয়ে রেখে শুভেচ্ছা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন সকালে এক্স হ্যান্ডলে পোস্ট করে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বিরোধী জোট ইন্ডিয়ার দুই অন্যতম প্রধান নেতা।

রাহুল বা অভিষেক, কেউই বেশি শব্দ খরচ করেননি। এক লাইনেই তাঁরা প্রধানমন্ত্রীকে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সৌজন্য বজায় রেখেছেন। রাহুল লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা।” সংসদের ভিতরে-বাইরে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে রাহুল কোনও রাখঢাক করেননা। বর্তমান সরকারকে নিয়ে বারংবার সমালোচনায় সরব হয়েছেন ওয়ানাড়ের কংগ্রেস সাংসদ। বলা হচ্ছে, আগামী বছর লোকসভা ভোটে এই দু’জনের মধ্যেই সবথেকে বড় লড়াই হতে চলেছে। কিন্তু জন্মদিনে সেসব টক্কর দূরে সরিয়ে কাছাকাছি এলেন যুযুধান দুই প্রতিপক্ষ।

https://twitter.com/RahulGandhi/status/1703263080585826362

আবার অভিষেকও যে মোদীকে নিয়ে খুব বেশি কিছু বলেছেন, তেমন নয়। লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা।” গত কয়েকবছর ধরেই তৃণমূলের একাধিক নেতামন্ত্রীকে ইডি-সিবিআই দিয়ে হেনস্থা করানোর অভিযোগ তুলেছেন অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী অভিষেক নিজেও বেশ কয়েকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের জেরার মুখোমুখি হয়েছেন। আর প্রত্যেকবারই বাইরে বেরিয়ে তিনি বিজেপি এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বদলার রাজনীতির অভিযোগ করেছেন। কিন্তু জন্মদিনে সেসব দূরে রাখলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদও।

https://twitter.com/abhishekaitc/status/1703271738979832315?s=48
তবে শুধু রাহুল-অভিষেকই নন, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বেশিরভাগ শীর্ষ নেতাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। (Narendra Modi birthday)

আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, এনসিপি নেতা শরদ পাওয়ার, জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার-সহ অনেকেই এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন। তবে এই প্রতিবেদন লেখার সময় অবধিও মোদীকে শুভেচ্ছা জানাননি তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একঘণ্টা আগেও তিনি এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। তবে প্রধানমন্ত্রীর জন্মদিন নিয়ে এখনও নীরব তিনি।

অনন্তনাগে গুলির লড়াই অব্যাহত, চড়াই পাহাড় ও গভীর জঙ্গলের অ্যাডভান্টেজ নিচ্ছে জঙ্গিরা


```