Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

সবচেয়ে বেশি মেয়াদের অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসাবে বাজপেয়ীর রেকর্ড ভাঙলেন মোদী

দ্য ওয়াল ব্যুরো : ভারতে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী ছিলেন যে রাজনীতিকরা, তাঁদের তালিকায় চতুর্থ স্থানটি বৃহস্পতিবার অর্জন করলেন নরেন্দ্র মোদী। তাঁর আগের তিনজন হলেন জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও মনমোহন সিং। অকংগ্রেসি প্রধানমন্ত্রীদের

সবচেয়ে বেশি মেয়াদের অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসাবে বাজপেয়ীর রেকর্ড ভাঙলেন মোদী

শেষ আপডেট: 13 August 2020 12:00

দ্য ওয়াল ব্যুরো : ভারতে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী ছিলেন যে রাজনীতিকরা, তাঁদের তালিকায় চতুর্থ স্থানটি বৃহস্পতিবার অর্জন করলেন নরেন্দ্র মোদী। তাঁর আগের তিনজন হলেন জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও মনমোহন সিং। অকংগ্রেসি প্রধানমন্ত্রীদের মধ্যে এতদিন সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন অটলবিহারী বাজপেয়ী। এদিন তাঁর রেকর্ড ভাঙলেন মোদী। আর কোনও অকংগ্রেসি প্রধানমন্ত্রী তাঁর মতো এতদিন ক্ষমতায় থাকতে পারেননি। ২০১৪ সালের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন মোদী। দ্বিতীয়বার শপথ নেন ২০১৯ সালের ৩০ মে। জওহরলাল নেহরু ক্ষমতায় ছিলেন ১৭ বছর। তাঁর মেয়ে ইন্দিরা গান্ধী দু'দফায় প্রধানমন্ত্রী ছিলেন মোট ১১ বছর। মনমোহন সিংও দু'দফায় প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর কার্যকালের মেয়াদ ১০ বছর। অকংগ্রেসি প্রধানমন্ত্রীদের অনেকেই পুরো মেয়াদে ক্ষমতায় থাকতে পারেননি। জনতা পার্টির প্রধানমন্ত্রী হিসাবে মোরারজি দেশাই ক্ষমতায় ছিলেন ১৯৭৭ সালের ২৪ মার্চ থেকে ১৯৭৯ সালের ২৮ জুলাই পর্যন্ত। চরণ সিং ক্ষমতায় ছিলেন ১৯৭৯ সালের ২৮ জুলাই থেকে ১৯৮০ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত। পরবর্তীকালে জনতা দলের বিশ্বনাথপ্রতাপ সিং ক্ষমতায় ছিলেন ১৯৮৯ সালের ২ ডিসেম্বর থেকে ১৯৯০ সালের ১০ নভেম্বর পর্যন্ত। চন্দ্রশেখর ক্ষমতায় ছিলেন ১৯৯০ সালের ১০ নভেম্বর থেকে ১৯৯১ সালের ২১ জুন পর্যন্ত। এইচ ডি দেবগৌড়ার ক্ষমতায় থাকার মেয়াদ ছিল ১৯৯৬ সালের ১ জুন থেকে ১৯৯৭ সালের ২১ এপ্রিল পর্যন্ত। ইন্দ্রকুমার গুজরাল ক্ষমতায় ছিলেন ১৯৯৭ সালের ২১ এপ্রিল থেকে ১৯৯৮ সালের ১৯ মার্চ পর্যন্ত। দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসের আগে দু'দিন আগে অকংগ্রেসি প্রধানমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মোদী। বৃহস্পতিবার তিনি কর আদায়ের পদ্ধতিতে বড়সড় সংস্কারের কথা ঘোষণা করেন। তিনি বলেন, কর দেওয়ার নিয়মকানুন যাতে সহজ-সরল হয় এবং সৎ করদাতা সম্মানিত হন, সেজন্য সরকার উদ্যোগ নিচ্ছে। করোনা অতিমহামারীতে বিপর্যস্ত অর্থনীতিকে চাঙ্গা করাই এর উদ্দেশ্য। একইসঙ্গে এদিন মোদী 'ট্যাক্সপেয়ারস চার্টার', 'ফেসলেস আপিল'এবং 'ফেসলেস অ্যাসেসমেন্ট'-এর কথা ঘোষণা করেন। ২০২০-২১ সালের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন, কয়েক মাসের মধ্যে 'ট্যাক্সপেয়ারস চার্টার' অর্থাৎ করদাতাদের সনদ ঘোষণা করা হবে। আয়কর দফতর যাতে নাগরিকদের নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষেবা দিতে বাধ্য হয়, তার ব্যবস্থা করা হবে সনদে। সেইমতো এদিন প্রধানমন্ত্রী 'ট্যাক্সপেয়ারস চার্টার' ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, দেশ গঠনে সৎ করদাতাদের বিরাট ভূমিকা আছে। সরকার তাঁদের সম্মান জানানোর ব্যবস্থা করছে। তিনি জানান, করদাতারা ফেসলেস আপিলের সুবিধা নিতে পারবেন ২৫ সেপ্টেম্বর থেকে। ট্যাক্সপেয়ারস চার্টার কার্যকরী হবে ১৩ অগাস্ট থেকেই।

```