Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুজরাতে ভোট শুরুর মুখে টুইটে প্রচার মোদী, সিসোদিয়ার

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election) প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। এই দফায় ১৯ জেলার ৮৯ আসনে ভোট নেওয়া হচ্ছে। ভোট শুরুর মিনিট খানেক আগেই টুইট (Twitter) করেন প্রধানমন্ত্রী নরেন্দ

গুজরাতে ভোট শুরুর মুখে টুইটে প্রচার মোদী, সিসোদিয়ার

শেষ আপডেট: 1 December 2022 03:13

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election) প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। এই দফায় ১৯ জেলার ৮৯ আসনে ভোট নেওয়া হচ্ছে।

ভোট শুরুর মিনিট খানেক আগেই টুইট (Twitter) করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে তিনি বলেন, সবাই ভোট দিন। রেকর্ড সংখ্যায় ভোট দিন। প্রধানমন্ত্রী বিশেষভাবে আবেদন জানিয়েছেন প্রথমবারের ভোটারদের। এবার গুজরাতে এমন ভোটার ৭৪ হাজার।

টুইট করেছেন আপ নেতা তথা দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াও (Manish Sisodia)। তিনি সরাসরি আপের নির্বাচনী প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে ভোট চেয়েছেন। বলেছেন, বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যের ব্যবস্থা করবে যারা, ভোটটা তাদের দিন। অন্যদিকে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের আহ্বান জানিয়েছেন মূখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

আজ প্রথম দফার ভোট। নিয়ম অনুযায়ী মঙ্গলবার বিকালের পর আর প্রথম দফার আসনগুলির ভোটারদের প্রতি কোনও ধরনের আহ্বান জানানো যায় না। কিন্তু সে সবের তোয়াক্কা করেনি আপ নেতা। প্রধানমন্ত্রীর টুইট তুলনায় ভিন্ন। তিনি ভোটদানের হার বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। যদিও নির্বাচন কমিশনের প্রাক্তন কর্তা ও বিরোধীদের একাংশ বলছে, ভোট শুরুর মুখে প্রধানমন্ত্রী ওই টুইট করে নিজের এবং বিজেপির কথা স্মরণ করিয়ে দিয়েছেন ভোটারদের। গুজরাতের ভোটে তিনিই বিজেপির মুখ।

তবে আজ যেহেতু দ্বিতীয় দফার ভোটের প্রচারে কোনও বিধিনিষেধ নেই, তাই মোদী, সিসোদিয়াদের টুইট নিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তোলা কঠিন।

গুজরাতে আজ প্রথম দফার ভোট, মোদী-শাহেরও অগ্নি পরীক্ষা


```