Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নরেন্দ্র ভাই কেম ছো, রোমে প্রশ্ন মোদীকে, সংস্কৃত স্তোত্রপাঠ

দ্য ওয়াল ব্যুরো : জি-২০ শীর্ষ বৈঠকে যোগ দেওয়ার জন্য শুক্রবার রোমে (Rome) পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি রোমে মহাত্মা গান্ধীর স্মারক সৌধে মালা দেন। সেখানে একদল ভারতীয় তাঁকে অভ্যর্থনা জানান। তাঁরা সংস্কৃত স্তোত্রপাঠ করেন। ভিড়ে

নরেন্দ্র ভাই কেম ছো, রোমে প্রশ্ন মোদীকে, সংস্কৃত স্তোত্রপাঠ

শেষ আপডেট: 29 October 2021 13:21

দ্য ওয়াল ব্যুরো : জি-২০ শীর্ষ বৈঠকে যোগ দেওয়ার জন্য শুক্রবার রোমে (Rome) পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি রোমে মহাত্মা গান্ধীর স্মারক সৌধে মালা দেন। সেখানে একদল ভারতীয় তাঁকে অভ্যর্থনা জানান। তাঁরা সংস্কৃত স্তোত্রপাঠ করেন। ভিড়ের মধ্যে থেকে স্লোগান ওঠে, 'ভারত মাতা কি জয়'। অনেকে তাঁকে প্রশ্ন করেন, 'নরেন্দ্র ভাই কেম ছো?' অর্থাৎ নরেন্দ্র ভাই কেমন আছ? মোদী হেসে জবাব দেন 'মাজা মা ছো'। ভালই আছি। জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ বৈঠক চলবে দু'দিন। পরিবেশ বান্ধব উন্নয়ন ও পরিবেশ দূষণ, এই দুই বিষয়ের ওপরে বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে তিনি দেখা করবেন পোপ ফ্রান্সিসের সঙ্গে। এরপর ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী যাবেন গ্লাসগোয়। সেখানে পরিবেশ দূষণ রোধ নিয়ে আলোচনায় অংশ নেবেন। গত বৃহস্পতিবার মোদীকে 'দেবদূত' বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, অর্থনীতিবিদরা কেবল শুকনো তথ্য নিয়ে নাড়াচাড়া করেন। চার্ট আর গ্রাফ দিয়েই সবকিছু ব্যাখ্যা করতে চান। কিন্তু অর্থনীতিতে 'মানবিক স্পর্শ' দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর জন্যই অর্থনীতির বিকাশের ফল লাভ করছে সাধারণ মানুষ। সম্প্রতি প্রশাসক হিসাবে মোদীর ২০ বছর পূর্ণ হল। সেই উপলক্ষে এদিন এক সভায় ভাষণ দেন অমিত শাহ। তিনি বলেন, মোদী হলেন দেবদূত। তিনি ভারতীয় সংস্কৃতির পতাকা বহন করছেন। ২০১৪ সালের আগে মানুষের মধ্যে দানা বেধেছিল হতাশা ও ক্রোধ। কিন্তু মোদীর আমলে মানুষ আশাবাদী হয়ে উঠেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, "কেবল প্রশাসন ও সংস্কারের মাধ্যমে মানুষের সমস্যা দূর করা সম্ভব নয়। তার জন্য দরকার ভিন্ন দৃষ্টিভঙ্গি। মোদী গরিব মানুষের মধ্যে থেকে উঠে এসেছেন। তাই তিনি দেশের সমস্যা সমাধান করতে পারেন।" অমিত শাহ বলেন, মোদী উন্নয়নের ফলকে সকলের কাছে পৌঁছে দিতে চান। এই দৃষ্টিভঙ্গির জন্যই তিনি দেশে প্রশংসিত হয়েছেন। পরে তিনি বলেন, "ভারতীয় সংস্কৃতির প্রতীক হিসাবে মোদী ১৭৭ টি দেশে যোগ এবং আয়ুর্বেদকে জনপ্রিয় করে তুলেছেন।" বিরোধীদের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে সরকারের মধ্যে কোনওরকম শৃঙ্খলা ছিল না। তাঁর কথায়, "২০১৪ সালের আগে দেশে কী ধরনের সরকার ছিল? মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীকে মানতেন না। প্রত্যেক মন্ত্রীই নিজেকে প্রধানমন্ত্রী বলে মনে করতেন।" অমিত শাহ বলেন, ভারতীয় সংবিধানের রচয়িতারা সঠিকভাবেই দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। কিন্তু ছ'য়ের দশকের মাঝামাঝি থেকে ২০১৪ সাল পর্যন্ত সেই গণতন্ত্র যথাযথভাবে কাজ করেনি। মানুষ ভাবছিল, আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্র কার্যকরী হচ্ছে না। কিন্তু তারা ধৈর্য ধরে ছিল। অবশেষে মানুষ মোদীকে একক গরিষ্ঠতা পাইয়ে দিয়েছে।

```