Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

নন্দীগ্রামে তৃণমূলের সহায়তা কেন্দ্রে ভাঙচুর! গ্রেফতার ২ বিজেপি কর্মী

তৃণমূলের সহায়তা কেন্দ্রে ভাঙচুরের অভিযোগ উঠল নন্দীগ্রামে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ।

নন্দীগ্রামে তৃণমূলের সহায়তা কেন্দ্রে ভাঙচুর! গ্রেফতার ২ বিজেপি কর্মী

শেষ আপডেট: 19 February 2024 20:41

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: তৃণমূলের সহায়তা কেন্দ্রে ভাঙচুরের অভিযোগ উঠল নন্দীগ্রামে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ।

লোকসভা ভোট যত এগিয়ে আসছে রাজনীতির পারদ ততই চড়ছে। রবিবার মহম্মদপুরে উত্তেজনা ছড়িয়েছিল। পরে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম।

গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার তেখালি বাজারে তৃণমূলের পক্ষ থেকে ১০০ দিনের কাজের সহায়তা কেন্দ্র খোলা হয়েছিল। সকাল থেকে সেখানে তৃণমূলের কর্মীরা কাজ করছিলেন। 

তাঁদের অভিযোগ, ওই সহায়তা কেন্দ্রে বিজেপির কর্মীরা গিয়ে হামলা চালায়। ভাঙচুর করা হয় চেয়ার-টেবিল। গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল নেত্রীকে মারধর করা হয়েছে। এই ঘটনায় নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল।

ঘটনাস্থলে পৌঁছায় নন্দীগ্রাম থানার পুলিশ। ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় দুই বিজেপি কর্মীকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাঁদের অভিযোগ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল। তখনই তেখালি বাজারের উপর জটলা করেছিল তৃণমূলকর্মীরা। তারই প্রতিবাদ করেছিলেন বিজেপির কর্মীরা।


```