Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতীয় দলে নামই নেই, ইস্টবেঙ্গল জার্সিতে ফের জ্বলে উঠে ‘জবাব’ নন্দকুমারের

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মণি নন্দকুমার শেখর (Nandhakumar Sekar)। তাঁর গোলেই মঙ্গলবার দলের ডুরান্ড ফাইনাল যাত্রা সম্ভব হয়েছে। তিনি ইনজুরি টাইমের শেষ দিকে হেডে গোল না করলে এবারের মতো বিদায়ঘণ্টা বেজে যেত লাল হলুদের (East Be

ভারতীয় দলে নামই নেই, ইস্টবেঙ্গল জার্সিতে ফের জ্বলে উঠে ‘জবাব’ নন্দকুমারের

শেষ আপডেট: 29 August 2023 17:46

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মণি নন্দকুমার শেখর (Nandhakumar Sekar)। তাঁর গোলেই মঙ্গলবার দলের ডুরান্ড ফাইনাল যাত্রা সম্ভব হয়েছে। তিনি ইনজুরি টাইমের শেষ দিকে হেডে গোল না করলে এবারের মতো বিদায়ঘণ্টা বেজে যেত লাল হলুদের (East Bengal)। এর আগে ডার্বি ম্যাচে গোল করে যেমন নায়ক বনেছিলেন, এবারও তিনি গোল করতেই মশাল জ্বলল যুবভারতীতে।

এমন একটি দিনে নন্দকুমার দলের পরিত্রাতা হলেন, যেদিনই দুপুরে কিংস কাপের দল ঘোষণা করেছেন কোচ ইগর স্টিমাচ। তাঁর ২৩ সদস্যের ভারতীয় দলে স্থান হয়নি লাল হলুদের তামিল তারকার। এর আগেও ওড়িশা এফসি-র হয়ে খেলার সময়ও তাঁকে ভারতীয় দলে উপেক্ষিত থাকতে হয়েছে। (Nandhakumar Sekar)

মঙ্গলবার রাতে যুবভারতী ছাড়ার সময় মিডিয়া ছুটছিল নন্দকুমারের পিছনে। শেষমেশ পাকড়াও হন সাংবাদিকদের বৃত্তে। লাল হলুদের জয়ের নায়ক বলে দিলেন, '১৯ বছর পরে দল ডুরান্ড ফাইনালে উঠেছে, এটা আমাদের কাছে বিশেষ দিন। তবে রবিবার আসল খেলা, সেদিন জিতে আমাদের সমর্থকদের হাতে কাপ তুলে দিতে চাই।'

পাশাপাশি মেরিনা বিচের শহরের ছেলে বলে দিয়েছেন, 'হ্যাঁ, আমি খানিকটা হতাশ হয়েছি ভারতীয় দলে নিজের নাম দেখতে না পেয়ে। তবে এইভাবে দলকে জেতাতে পারলে একদিন আমিও খেলব দেশের জার্সি গায়ে।' তিনি যে জাতীয় দলের কোচ ইগরকে বড় জবাব দিতে পেরেছেন, তা এই কথাতেই পরিষ্কার।

এদিনই জাতীয় দলের কোচ ইগর বোমা ফাটিয়েছেন ক্লাবগুলি শিবিরে ফুটবলার না ছাড়ায়। তিনি এও বলেছেন, 'আমি ভারতে এসেছি কোচিং করতে, কারও পা চাটতে নয়।' এই নিয়ে লাল হলুদের জয়ের নায়ককে প্রশ্ন করা হলে তিনি কোনও জবাব দেননি। নন্দকুমার শুধু যুবভারতী ছাড়ার আগে বলে গিয়েছেন, কাপ নিয়েই রবিবার আমরা হোটেলে ফিরব।

ইস্টবেঙ্গল ডুরান্ড ফাইনালে, নাটকীয় ম্যাচে যুবভারতীর রং লাল হলুদ


```