
শেষ আপডেট: 15 December 2022 13:27
দ্য ওয়াল ব্যুরো: বছর প্রায় শেষ, ডিসেম্বরের মাঝামাঝি চলছে, বাতাসে হাল্কা শীত, আর সঙ্গে সঙ্গে সিনেমা। শুরু হয়ে গেল কলকাতা ইন্টারন্যাশানাল চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। সেই উৎসব মিলিয়ে দিল সত্যজিৎ রায়ের 'অপু' ও চার্লি চ্যাপলিনকে (Apu-Charli)!
কলকাতার সিনেমার পীঠস্থান বলা হয় নন্দনকে (Nandan)। আর কলকাতার এতবড় সিনেমা উৎসবে সেজে উঠবে না নন্দন চত্বর, তা কী হয়। কয়েকদিন ধরেই সাজানো হচ্ছে নন্দনকে। শুধু প্রেক্ষাগৃহ নয়, তার আশপাশের অংশও বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানারে ভরে উঠেছে। দেওয়ালে দেওয়ালে দেখা যাচ্ছে বিভিন্ন সিনেমার কালজয়ী সংলাপ লেখা। অমিতাভ থেকে শুরু করে উত্তম-সুচিত্রা-সৌমিত্রর কাটআউটও রয়েছে।
কিন্তু নন্দনে আসা মানুষদের চোখ আটকে যাচ্ছে দুটি ছবিতে। নন্দনের মূল ফটকের একেবারেই সামনে রয়েছেন চার্লি চ্যাপলিন ও সত্যজিতের 'অপু'র ছবি! ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসবের ক্যাচলাইন, 'বিশ্ব মেলে ছবির মেলায়…'। দিনরাত এক করে শিল্পীরা এই ক্যাচলাইনেই সাজিয়ে তুলেছেন নন্দন।
আগামী ৭ দিন কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে হবে দেশ-বিদেশের বিভিন্ন ছবি। আজ, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধন হল এবারের চলচ্চিত্র উৎসব। সেখানে এদিন বসেছে চাঁদের হাট। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, মহেশ ভাট থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়।
নন্দনে উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে ১৯৭৩ সালের অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন অভিনীত হৃষিকেশ মুখোপাধ্যায়ের 'অভিমান'। সবমিলিয়ে সাদা পর্দায় দেখা এখন সময়ের অপেক্ষা। তৈরি নন্দন, তৈরি কলকাতা।
কোথায় কোথায় সিনেমা দেখানো হবে---
নন্দন (১,২,৩), রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘর, চলচ্চিত্র শতবর্ষ ভবন (রাধা স্টুডিও) ও রবীন্দ্র ওকাকুরা ভবন (সল্টলেক), নজরুল তীর্থ (১, ২)।
পার্থ জেলে, শ্রাবন্তী ফিল্ম ফেস্টিভালের মঞ্চে, বেহালা পশ্চিমে লড়েছিলেন বিজেপির হয়ে