Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিয়োগ দুর্নীতিতে এবার উত্তর কলকাতার বিজেপি নেতার নাম! দাবি সিবিআই রিপোর্টে

নিয়োগ দুর্নীতি মামলায় ( Recruitment Corruption Case) এবার আরও এক বিজেপি নেতার নাম! সূত্রের খবর, আদালতে জমা দেওয়া সিবিআই রিপোর্টে (CBI report) এমনটাই দাবি করা হয়েছে।

নিয়োগ দুর্নীতিতে এবার উত্তর কলকাতার বিজেপি নেতার নাম! দাবি সিবিআই রিপোর্টে

ফাইল ছবি।

শেষ আপডেট: 22 February 2025 07:40

দ্য় ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় ( Recruitment Corruption Case) এবার আরও এক বিজেপি নেতার নাম! সূত্রের খবর, আদালতে জমা দেওয়া সিবিআই রিপোর্টে (CBI report) এমনটাই দাবি করা হয়েছে।

সূত্রের খবর, ওই বিজেপি নেতার নাম অরুণ হাজরা! তিনি উত্তর কলকাতার নেতা। এর আগে নিয়োগ দুর্নীতির সুপারিশে যুক্ত থাকার অভিযোগ উঠেছে রাজ্যের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের বিরুদ্ধে। এবার আরও এক বিজেপি নেতার নাম সামনে আসায় শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

সিবিআই সূত্রের দাবি, ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে অভিযুক্ত বিজেপি নেতা প্রাথমিকের চাকরিতে ৫০ জনের নাম সুপারিশ করেছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর কাছে। 

প্রসঙ্গত, অরুণ হাজরা আগে তৃণমূলে ছিলেন। পরে দল বদলে বিজেপিতে যান। অভিযোগ, শাসকদলে থাকাকালীনই প্রাথমিক চাকরির সুপারিশ করেছিলেন তিনি। কালীঘাটের কাকুর সঙ্গে অভিযুক্ত নেতার সম্পর্ক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তবে এ ব্যাপারে অভিযুক্ত নেতার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর প্রতিক্রিয়া জানা গেলে প্রতিবেদনে আপডেট করা হবে।


সিবিআই কীভাবে জানতে পারল প্রভাবশালীদের নাম?

২০২২ সালের ২৩ জুলাই গভীর রাতে রাজ্যের তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল সিবিআই। দু'দিন পর পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নগদ ৫১ কোটি-সহ প্রচুর সোনা এবং বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। সেই সূত্রে সামনে এসেছিল রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির বিষয়টি। প্রসঙ্গত, এর আগে রাজ্যের শিক্ষামন্ত্রী পদে ছিলেন পার্থ। সে সময়ই নিয়োগ দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে গত বছর বেশ কয়েক দফায় শিক্ষা দফতরে তল্লাশি অভিযান চালিয়েছিলেন তদন্তকারীরা। সে সময় শিক্ষা দফতর থেকে কয়েক ট্রাঙ্ক নথি বাজেয়াপ্ত করেছিলেন তাঁরা। ওই নথির মধ্যে থেকেই শুভেন্দুর ভাই দিব্যেন্দু, ভারতী ঘোষ এবং মমতাবালা ঠাকুরের সুপারিশ পত্রর পাশাপাশি উত্তর কলকাতার ওই বিজেপি নেতার সুপারিশপত্রও পেয়েছেন তদন্তকারীরা। 

জানা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে যে নামের তালিকা জমা দেওয়া হয়েছে তাতে এছাড়াও বেশ কয়েকজন তৃণমূল নেতা এবং বিধায়কের নাম রয়েছে।


```