
শেষ আপডেট: 27 March 2023 14:59
দ্য ওয়াল ব্যুরো: গত বছর ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে মধ্যপ্রদেশের কুনোর জঙ্গলে ছাড়া হয়েছিল ৮টি চিতা (Cheetah)। নামিবিয়া থেকে আনা সেই চিতাদের একটির মৃত্যু হল (Dies) সোমবার। তার নাম শাশা (Sasha )।
গত জানুয়ারি থেকে কিডনির অসুখে ভুগছিল শাশা। গত কয়েকদিন ধরেই তার অবস্থা সঙ্কটজনক হয়ে পড়েছিল। এদিন মৃত্যু হয় পূর্ণবয়স্ক আফ্রিকান চিতাটির। পাঁচটি স্ত্রী চিতা আনা হয়েছিল নামিবিয়া থেকে। বাকি তিনটি পুরুষ। শাশা ছিল পাঁচটির একটি।
গত ফেব্রুয়ারিতে আরও এক ডজন চিতা আনা হয়েছিল নামিবিয়া থেকে। এরমধ্যে সাতটি ছিল স্ত্রী ও পাঁচটি পুরিষ চিতা। সেই সময়ে কুনোর জঙ্গলে চিতার মোট সংখ্যা দাঁড়িয়েছিল ২০টি। গত সপ্তাহে ফের দু’টি চিতা ছাড়া হয়। তারপর চিতার সংখ্যা দাঁড়ায় ২২টি। শাশার মৃত্যুর পরে কুনোয় চিতার সংখ্যা দাঁড়াল ২১।
তবে শাশাকে কিডনির অসুখ নিয়েই আনা হয়েছিল নাকি গত কয়েক মাসে এই অসুখ বাঁধে তা স্পষ্ট নয়।
ভারতের নিজস্ব ChatGPT! বড় ঘোষণার ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রীর