Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

যোগীর উদ্বোধন করা মলে নমাজ পাঠ ঘিরে বিবাদ, পাল্টা হনুমান চালিশা পাঠের ঘোষণা

দ্য ওয়াল ব্যুরো: শপিং মলে (Lucknow mall) একদল লোক নমাজ পড়ছে। এই ভিডিও ভাইরাল হতে তুলকালাম শুরু হয়ে গিয়েছে। হই হই করে পথে নেমে পড়েছে হিন্দুত্ববাদীরা। হিন্দু মহাসভা হুঁশিয়ারি দিয়েছে, আজ সন্ধ্যায় তাঁরা মলে সুন্দরকাণ্ড পাঠ করবে। কিন্তু

যোগীর উদ্বোধন করা মলে নমাজ পাঠ ঘিরে বিবাদ, পাল্টা হনুমান চালিশা পাঠের ঘোষণা

শেষ আপডেট: 15 July 2022 08:20

দ্য ওয়াল ব্যুরো: শপিং মলে (Lucknow mall) একদল লোক নমাজ পড়ছে। এই ভিডিও ভাইরাল হতে তুলকালাম শুরু হয়ে গিয়েছে। হই হই করে পথে নেমে পড়েছে হিন্দুত্ববাদীরা। হিন্দু মহাসভা হুঁশিয়ারি দিয়েছে, আজ সন্ধ্যায় তাঁরা মলে সুন্দরকাণ্ড পাঠ করবে। কিন্তু পুলিশের আশঙ্কা এখানেই থেমে থাকবে না বিবাদ। তাঁরা মলে পুলিশি প্রহরার ব্যবস্থা করেছে।

ঘটনাটি লখনউয়ের। মল কর্তৃপক্ষের (Lucknow mall) তরফে পুলিশ ও সংবাদমাধ্যমকে জানানো হয়েছে তাঁদের কোনও কর্মচারী নমাজ পাঠ করেনি। বাইরের লোকেরা পাঠ করেছে।

গত সপ্তাহে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এশিয়ার বৃহত্তম মলটির (Lucknow mall) উদ্বোধন করেন। ২২ লাখ বর্গফুটের মলটিতে ছয় হাজার বর্গফুটের ফান পার্ক আছে। আছে গোটা চল্লিশ রেস্তোঁরা। আরব ধনকুবের ইউসুফ আলির কোম্পানি হাজার কোটি টাকা ব্যয়ে বানিয়েছে মলটি।

আদতে কেরলের বাসিন্দা ইউসুফ দীর্ঘদিন দুবাইয়ের বাসিন্দা। আরব দুনিয়ার ধনপতিদের প্রথম দশজনের একজন তিনি। কেরল ও কর্নাটকে গুচ্ছ মলের মালিক তিনি। দক্ষিণ ভারতের বাইরে এই প্রথম পা রেখেছেন তিনি।

Lucknow mall

গত ১১ জুলাই যোগী মলটি (Lucknow mall) উদ্বোধন করার পরদিন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় কিছু লোক মলের ভিতর নমাজ পড়ছেন। ওই ভিডিও দেখেই হিন্দু মহাসভার রাষ্ট্রীয় মুখপাত্র শিশির চতুর্বেদি হুঁশিয়ারি দেন নমাজ যেখানে পড়া হয়েছে, সেখানেই আজ সন্ধ্যায় সুন্দরকাণ্ড পাঠ করা হবে।

অধিকারী বাবা-ছেলে কাকে ভোট দেবেন, যশবন্ত না দ্রৌপদী, অকপট শিশির-দিব্যেন্দু

ওদিকে অযোধ্যা থেকে হনুমানগড়ির মহন্ত‌ রাজু দাস ঘোষণা করেছেন সন্ধ্যায় সদলবলে তিনি লখনউ আসছেন। মলে তাঁর লোকেরা হনুমান চালিশা পাঠ করবে। এই সাধুর আবার অভিযোগ, লুলু মলে কর্মচারীদের আশি ভাগ মুসলিম ছেলে। কুড়ি ভাগ হিন্দু মেয়ে। ওটা মল নয়, মসজিদ তৈরি করা হয়েছে।

এই পরিস্থিতিতে মল কর্তৃপক্ষ পুলিশের কাছে মুচলেকা দিয়েছে, তাঁরা মলে আর নমাজ পড়ার অনুমতি দেবে না। যদিও নমাজ পাঠ নিয়ে আগে এই ধরনের আপত্তি ওঠেনি। অফিস, রেল স্টেশন, বিমানবন্দর, বাস স্ট্যান্ড, হাটে বাজারে নমাজ পড়া নতুন কিছু নয়। ফলে হিন্দুত্ববাদীদের আপত্তি নিয়ে অনেকেই বিস্মিত।


```