Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

'নাম' মনে রাখবে... শ্রীলঙ্কার বিরুদ্ধে নামিবিয়ার দুর্ধর্ষ জয়ে উচ্ছ্বাসে তোলপাড় ক্রিকেট বিশ্ব

দ্য ওয়াল ব্যুরো: নামিবিয়া (Namibia ), বিশ্ব ক্রিকেটে দাদাদের সমানে এখনও সে 'ছোট' ভাই। কিন্তু কে জানত সেই ছোট ভাইই ভেলকি দেখাবে দাদাদের! টি২০ বিশ্বকাপের (T20 World Cup) যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচেই এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কাকে হারিয়ে

'নাম' মনে রাখবে... শ্রীলঙ্কার বিরুদ্ধে নামিবিয়ার দুর্ধর্ষ জয়ে উচ্ছ্বাসে তোলপাড় ক্রিকেট বিশ্ব

শেষ আপডেট: 16 October 2022 10:18

দ্য ওয়াল ব্যুরো: নামিবিয়া (Namibia ), বিশ্ব ক্রিকেটে দাদাদের সমানে এখনও সে 'ছোট' ভাই। কিন্তু কে জানত সেই ছোট ভাইই ভেলকি দেখাবে দাদাদের! টি২০ বিশ্বকাপের (T20 World Cup) যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচেই এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কাকে হারিয়ে দিল নামিবিয়া (Namibia vs Sri Lanka)। ৫৫ রানে জয় পেল তারা।

একেই বলে হয়তো ক্রিকেট। শেষ বল পর্যন্ত বলা মুশকিল হয়ে যায় কী ঘটবে। মুহূর্তে বদলে যেতে পারে খেলার সমীকরণ। কে ভেবেছিল এদিনের ম্যাচে নামিবিয়া হারিয়ে দেবে শ্রীলঙ্কাকে। সেই জয় নিয়ে দ্বিবিভক্ত বিশ্ব। কারওর কাছে এক একটা ম্যাচে এমন ফল হতেই পারে। কেউ কেউ আবার টেনে আনছেন '৮৩ বিশ্বকাপের কথা। আবার কেউ কেউ মনে করছেন, আসন্ন বিশ্বকাপে নামিবিয়া গুরুত্বপূর্ণ দল হয়ে উঠতে পারে। বিপাকে ফেলতে পারে বড় বড় দলকেও।

তবে এসবের উত্তর পেতে অপেক্ষা করতে হবে। এদিনের জয় যে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে উদাহরণ হিসেবে লেখা থাকবে তা বলার অপেক্ষা রাখে না। তাই বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি শচীন তেন্ডুলকার (Sachin Tendulkar) নামিবিয়াকে শুভেচ্ছা জানাতে গিয়ে লিখলেন, 'নামিবিয়া যেন আজ গোটা ক্রিকেট দুনিয়াকে বলছে, নাম ইয়াদ রাখনা!' অর্থাৎ, নামিবিয়া একটা মনে রাখার মতো জায়গা করে নিল ক্রিকেটে। এই ছোট্ট বার্তায় স্পষ্ট যে, আসন্ন বিশ্বকাপে এই দলটি কঠিন লড়াই দিতে পারে।

https://twitter.com/sachin_rt/status/1581554978518315014

শুধু শচীন নন, ইরফান পাঠান থেকে ওয়াশিম জাফর সকলেই শুভেচ্ছা জানিয়েছেন। এদিনের ম্যাচে প্রথম ব্যাট করে ২০ ওভারে ১৬৩ রান করে নামিবিয়া। আফ্রিকার এই ছোট্ট দেশটির শুরু ভাল না হলেও শেষটা ছিল দেখার মতো। কথায় আছে না, 'যার শেষ ভাল তার সব ভাল…'। এই প্রবাদ আজ নামিবিয়া-শ্রীলঙ্কা ম্যাচে খুবই প্রাসঙ্গিক।

https://twitter.com/WasimJaffer14/status/1581546120999686144

নামিবিয়ার বিরুদ্ধে দুই সফল ব্যাটার হলেন জন ফ্রিলিঙ্ক ও জোনাথন স্মিট। প্রথম জন ২৮ বলে করেন ৪৪ রান। এবং দ্বিতীয়জন ১৬ বলে ৩১ রানের ঝকঝকে ইনিংস খেলেন। নামিবিয়ার ১৬৪ রান তাড়া করতে নেমে ১০৮ রানেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। নামিবিয়ার বোলারদের সামনে ধরাশায়ী হয়ে যায় ভারতের প্রতিবেশী দেশ।

https://twitter.com/AyushRaGenius/status/1581546135373893632

মরসুমের প্রথম এল ক্লাসিকো নিয়ে উত্তেজনা তুঙ্গে! শেষ হাসি হাসবে কারা


```