দ্য ওয়াল ব্যুরো: একগুচ্ছ শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল নালকো বা ন্যাশানাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড (NALCO)। নালকোতে বিভিন্ন ক্ষেত্রে একজিকিউটিভ নিয়োগ করা হবে। সোমবার থেকেই শুরু হয়ে গেছে আবেদন গ্রহণের প্রক্রিয়া।
নালকোর তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, সিস্টেম, সিভিল, ল, ফাইন্যান্স, মাইনিং, পিআর ও সিসি, এইচ অ্যান্ড এ, জিওলজি, কেমিস্ট্রি/ল্যাব, মার্কেটিং, মেটেরিয়াল ও হরটিকালচার ডিসিপ্লিনে একজিকিউটিভ পদে দক্ষ কর্মীদের নিয়োগ করা হবে। এই পদে আবেদনের শেষ তারিখ ৭ ডিসেম্বর। অনলাইনেই করা যাবে আবেদন।
আবেদন করার জন্য আগ্রহীদের নালকোর অফিসিয়াল ওয়েবসাইটে (mudira.nalcoindia.co.in) খোঁজ করতে হবে। সেখানেই পাওয়া যাবে আবেদন পত্র। তা যথাযথ তথ্য দিয়ে পূরণ করে নির্দিষ্ট সময়ের আগে জমা দিতে হবে।
নালকোর তরফে মোট ৮৬টি শূন্যপদে নিয়োগের কথা জানানো হয়েছে। এর মধ্যে ডিওয়াই. ম্যানেজারে ৫২টি, জেনারেল ম্যানেজারে ১২টি, গ্রুপ জেনারেল ম্যানেজারে ৩টি, ম্যানেজারে ৭টি, সিনিয়র ম্যানেজারে ৭টি, এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারে ৭টি শূন্যপদ রয়েছে।
কাজের স্থান বা ধরণ কিছু পরিষ্কার করে জানায়নি নালকো। আবেদনের পর চাকরিপ্রার্থীদের নাম বাছাই করা হবে। এরপর যোগ্য প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউতে।