Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গণধর্ষণের পরে অ্যাসিডে ঝলসানো হল শরীর, তরুণীর নগ্ন দেহ ফেলে গেল জঙ্গলের ধারে

দ্য ওয়াল ব্যুরো: দেহ নয়, ঝলসানো, পোড়া মাংসপিণ্ড। জঙ্গলের ধারে এমনই পোড়া, নগ্ন শরীর পড়ে থাকতে দেখে আঁতকে উঠেছিলেন পুলিশ কর্তারা। সেই ঝলসানো দেহ, ঠিক যেমনভাবে হায়দরাবাদের তরুণী পশু চিকিৎসকের পোড়া দেহ ফেলে যাওয়া হয়েছিল একটি সেতুর নীচে। এবা

গণধর্ষণের পরে অ্যাসিডে ঝলসানো হল শরীর, তরুণীর নগ্ন দেহ ফেলে গেল জঙ্গলের ধারে

শেষ আপডেট: 17 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: দেহ নয়, ঝলসানো, পোড়া মাংসপিণ্ড। জঙ্গলের ধারে এমনই পোড়া, নগ্ন শরীর পড়ে থাকতে দেখে আঁতকে উঠেছিলেন পুলিশ কর্তারা। সেই ঝলসানো দেহ, ঠিক যেমনভাবে হায়দরাবাদের তরুণী পশু চিকিৎসকের পোড়া দেহ ফেলে যাওয়া হয়েছিল একটি সেতুর নীচে। এবারের ঘটনা উত্তরপ্রদেশের বাহারাইচ। শনিবার সাত সকালে বাহারাইচের কাতারনিয়াঘাট জাতীয় অরণ্যের কাছাকাছি জঙ্গলে ঘেরা এলাকা থেকে তরুণীর অ্যাসিড ঝলসানো দেহ উদ্ধার করে পুলিশ। তরুণীর সারা শরীরে কাপড়ের চিহ্নমাত্র ছিল না, প্রমাণ লোপাটের জন্য নৃশংসভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল মুখ ও সারা শরীর। পুলিশ সুপার গৌরব গ্রোভার জানিয়েছেন, তরণীর বয়স আন্দাজ ২০ বছর। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ফরেন্সিক বিশেষজ্ঞরা বলেছেন, পোড়ানোর আগে তরুণীর উপর নির্মম নির্যাতন চালানো হয়েছিল। ধর্ষণের প্রমাণও মিলেছে। একজন নয়, একাধিকজন যৌন নির্যাতন চালায় তরুণীর উপর। তারপর অ্যাসিডে পুড়িয়ে দেওয়া হয় তার শরীর। তরুণীর জামাকাপড়ও নিয়ে চম্পট দিয়েছে অপরাধীরা।

আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনায় শাবানা আজমির আঘাত গুরুতর, হাসপাতালে অভিনেত্রী

ঘটনার বীভৎসতা নাড়িয়ে দিয়েছে প্রশাসনকে। উন্নাওয়ের একের পর এক গণধর্ষণকাণ্ড ও ধর্ষিতাদের পুড়িয়ে মারার চেষ্টার পরে ফের উত্তরপ্রদেশের এমন একটি ঘটনা সামনে আসায় রীতিমতো অস্বস্তিতে প্রশাসন। পুলিশ সুপার বলেছেন, ঘটনার তদন্ত শুরু করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)। অপরাধীদের খোঁজ চলছে। প্রাথমিক তদন্তে অনুমান, তরুণীকে ধর্ষণ করা হয় অন্য কোনও জায়গায়। পরে তাঁকে খুন করে সারা শরীর অ্যাসিড দিয়ে পোড়ানো হয়। সেই ঝলসানো দেহ ফেলে দেওয়া হয় জঙ্গলের ধারে। অপরাধীদের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার সময়ে উন্নাওয়ের ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করে, গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ৯০ শতাংশ দগ্ধ শরীর নিয়ে নির্যাতিতার বাঁচার লড়াই থেমে গেছে কয়েকমাস আগে। নির্যাতিতার পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, রাজ্যে এমন ঘটনা আর যাতে না ঘটে সে জন্য চেষ্টা করবে প্রশাসন। এর পরেও উত্তরপ্রদেশের ফতেপুর জেলায় এক তরুণীকে ধর্ষণ করে গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে তাঁরই এক আত্মীয়। এবার বাহারাইচ। ধর্ষণ ও নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা অব্যাহত উত্তরপ্রদেশে।

```