Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরোধী জোট তৈরি করতে দেবগৌড়ার কাছে চন্দ্রবাবু

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগেই দিল্লি গিয়ে দেখা করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে। বৃহস্পতিবার তেলুগু দেশম প্রধান চন্দ্রবাবু নাইডু গেলেন বেঙ্গালুরুতে । দেখা করলেন জনতা দল সেকুলারের নেতা এইচ ডি দেবগৌড়া ও তাঁর ছেলে তথা কর্ণাটকের মুখ্য

বিরোধী জোট তৈরি করতে দেবগৌড়ার কাছে চন্দ্রবাবু

শেষ আপডেট: 8 November 2018 13:12

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগেই দিল্লি গিয়ে দেখা করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে। বৃহস্পতিবার তেলুগু দেশম প্রধান চন্দ্রবাবু নাইডু গেলেন বেঙ্গালুরুতে । দেখা করলেন জনতা দল সেকুলারের নেতা এইচ ডি দেবগৌড়া ও তাঁর ছেলে তথা কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর সঙ্গে। চন্দ্রবাবুর উদ্দেশ্য একটাই, বিজেপির বিরুদ্ধে আগামী লোকসভা নির্বাচনের আগে যত বেশি সম্ভব দলকে জোটে শামিল করা । সেজন্য ইতিমধ্যে এনসিপি নেতা শরদ পাওয়ার ও ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লার সঙ্গেও কথা বলেছেন। এদিন বিকালে পদ্মনাভ নগরে দেবগৌড়ার বাড়িতে যান চন্দ্রবাবু । সাড়ে তিনটে নাগাদ দেবগৌড়া ও কুমারস্বামীর সঙ্গে চন্দ্রবাবুর বৈঠক শুরু হয় । তার পরে সাংবাদিক বৈঠকে তিন নেতা বলেন, গণতন্ত্র বাঁচাতে এখন সব বিরোধী দলকে ঐক্যবদ্ধ হতে হবে । রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং সিবিআইয়ের মতো জাতীয় প্রতিষ্ঠানগুলি এখন বিপন্ন । সিবিআইকে স্বশাসিত সংস্থা হিসাবে গড়ে তোলা হয়েছিল। কিন্তু এখন বিরোধীদের জব্দ করার জন্য ওই সংস্থাটিকে ব্যবহার করা হচ্ছে । নোটবন্দির নিন্দা করে তাঁরা বলেন, ওই সিদ্ধান্তের জন্য দেশের অর্থনীতির বিকাশ হয়ে পড়েছে ধীর । কুমারস্বামী বলেন, আমি নিশ্চিত, ১৯৯৬ সালের ভোটে যা হয়েছিল, তারই পুনরাবৃত্তি হবে ২০১৯ সালে । ’৯৬ সালে বিভিন্ন আঞ্চলিক দল ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রে কংগ্রেস সরকারের পতন ঘটিয়েছিল । দেবগৌড়া হয়েছিলেন প্রধানমন্ত্রী । কুমারস্বামী সেকথাই বলতে চেয়েছেন। কিছুদিন আগে কর্ণাটকে তিনটি লোকসভা ও দুটি বিধানসভা আসনের উপনির্বাচনে ভালো ফল করেছে কংগ্রেস এবং জে ডি এসের জোট। মঙ্গলবার কুমারস্বামী এমন কথাও বলেছিলেন, আগামী দিনে বিরোধী জোটে নেতৃত্ব দেবেন রাহুল । চন্দ্রবাবু কিন্তু এদিন নির্দিষ্ট করে বলতে চাননি কে হবেন জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী । এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জোটের প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে আমি এখনই আগ্রহী নই। আমি চাই গণতন্ত্র বাঁচাতে । কে প্রধানমন্ত্রী হবেন, পরে ঠিক করা যাবে । কুমারস্বামীও এদিন বলেন, বিভিন্ন আঞ্চলিক দলে যে নেতারা রয়েছেন, তাঁদের অনেকেই প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত । কে প্রধানমন্ত্রী হবেন পরে ঠিক করা যাবে । আপাতত বিরোধীদের ঐক্যবদ্ধ করাই প্রধান কাজ। তিনি ঘোষণা করেন, আগামী দিনে বিরোধী নেতাদের বৈঠকে আহ্বান করবেন । তাঁর মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার সময় যে নেতারা এসেছিলেন, তাঁরা আবার আসবেন । ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে হবে মিটিং ।

```