Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নাগপুরের মুসুম্বি চুরি, বর্ধমান থেকে পাকড়াও ফল ব্যবসায়ী দুই ভাই

মহারাষ্ট্রের নাগপুরের নারখেদ থানা এলাকার একটি কৃষি উৎপাদন সংস্থাকে সাড়ে ৬ লক্ষ টাকার মুসুম্বি পাঠানোর বরাত দেওয়া হয়েছিল। বরাতের শর্ত মেনে মুসুম্বি পাঠানো হলেও টাকা পায়নি ওই সংস্থা। তারপরেই থানা পুলিশ।

নাগপুরের মুসুম্বি চুরি, বর্ধমান থেকে পাকড়াও ফল ব্যবসায়ী দুই ভাই

শেষ আপডেট: 1 February 2024 12:56

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: মহারাষ্ট্রের নাগপুরের নারখেদ থানা এলাকার একটি কৃষি উৎপাদন সংস্থাকে সাড়ে ৬ লক্ষ টাকার মুসুম্বি পাঠানোর বরাত দেওয়া হয়েছিল। বরাতের শর্ত মেনে মুসুম্বি পাঠানো হলেও টাকা পায়নি ওই সংস্থা। তারপরেই থানা পুলিশ। সাড়ে ৬ লক্ষ টাকার মুসুম্বি কিনে টাকা না দেওয়ার অভিযোগে দুই ভাই অলোককুমার বিশ্বাস ও পার্থ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। 

পূর্ব বর্ধমানের মেমারি থানার রসুলপুরের নতুন রাস্তা এলাকায় তাঁদের বাড়ি। মঙ্গলবার সন্ধ্যায় মেমারি থানার সাহায্য নিয়ে মহারাষ্ট্রের নারখেদ থানার পুলিশ বাড়ি থেকেই ফল ব্যবসায়ী দুই ভাইকে গ্রেফতার করে। ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে পেশ করে তদন্তের প্রয়োজনে নাগপুরে নিয়ে যাওয়ার জন্য ৭ দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন জানায় নারখেদ থানার পুলিশ। ৪ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন সিজেএম চন্দা হাসমত। ৪ ফেব্রুয়ারি ধৃতদের নারখেদের বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন সিজেএম। নির্দেশ কার্যকর করা সংক্রান্ত রিপোর্ট ৫ ফেব্রুয়ারি ই-মেল করে বর্ধমান সিজেএম আদালতে পাঠানোর জন্য তদন্তকারী অফিসারকে নির্দেশ দিয়েছেন বিচারক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর নারখেদের একটি কৃষি উৎপাদন সংস্থার কাছ থেকে ১৬ টন ৪২০ কেজি মুসুম্বি আনায় অভিযুক্তরা। ফল পাঠানোর জন্য লরির চালককে ৫০ হাজার টাকা দেওয়ার জন্যেও বলা হয়। সংস্থাটি সেইমতোই লরিচালককে ৫০ হাজার টাকা দিয়ে মুসুম্বি পাঠিয়ে দেয়। অভিযোগ, মুসুম্বি পেলেও দাম বাবদ সংস্থার প্রাপ্য ৬ লক্ষ ৪৯ হাজার টাকা অভিযুক্তরা দেয়নি। চালককে দেওয়া ৫০ হাজার টাকাও তারা আত্মসাত করে। দীর্ঘদিন ধরে তাগাদা দিয়ে টাকা না মেলায় চান্দুর রামভাও সোনবরষে ও তাঁর ভাই আন্তা রামভাও সোনবরষে নারখেদ থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় মামলা রুজু হয়। প্রায় দেড় বছর পর এই মামলায় গ্রেফতার করা হল মেমারির বাসিন্দা দুই ভাইকে। 


```