Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

১০০ বছর পর ভারতের এই রাজ্যে পেল দ্বিতীয় রেলস্টেশন, ঐতিহাসিক দিন

দ্য ওয়াল ব্যুরো: ১০০ বছর! এক বিশাল সময়, এতদিন ভারতের এই রাজ্যে ছিল একটি মাত্রই রেলস্টেশন। ১৯০৩ সালে এই রাজ্যে প্রথম রেলস্টেশন তৈরি হয়েছিল। রেলপথে যাতায়াতের জন্য ভরসা ছিল সেটাই। প্রায় ১১০ বছর পর পূর্ব ভারতের ছোট্ট রাজ্যে তৈরি হল দ্বিতীয

১০০ বছর পর ভারতের এই রাজ্যে পেল দ্বিতীয় রেলস্টেশন, ঐতিহাসিক দিন

শেষ আপডেট: 27 August 2022 11:20

দ্য ওয়াল ব্যুরো: ১০০ বছর! এক বিশাল সময়, এতদিন ভারতের এই রাজ্যে ছিল একটি মাত্রই রেলস্টেশন। ১৯০৩ সালে এই রাজ্যে প্রথম রেলস্টেশন তৈরি হয়েছিল। রেলপথে যাতায়াতের জন্য ভরসা ছিল সেটাই। প্রায় ১১০ বছর পর পূর্ব ভারতের ছোট্ট রাজ্যে তৈরি হল দ্বিতীয় রেলস্টেশন। শুক্রবার নাগাল্যান্ডের (Nagaland) শোখুভিতে এই রেল স্টেশনের (Shokhuvi Railway Station) উদ্বোধন করা হয়।

এতদিন এই রাজ্যে (Nagaland) রেলস্টেশন বলতে ছিল ডিমাপুর (Dimapur)। রেলপথে সমস্ত যোগাযোগ নির্ভর ছিল এই স্টেশনের মাধ্যমেই। সেই ডিমাপুর থেকে কয়েক কিলোমিটার দূরে এই স্টেশন তৈরি হয়েছে। শোখুভি স্টেশন থেকে শুরু হয়ে রেল চলাচলও।

কেমন এই স্টেশনটি? এইখানে রয়েছে দুটি প্ল্যার্টফর্ম। আর তিনটি রেল ট্র্যাক। ধানসারি-জুবজা শাখায় এটিই প্রথম স্টেশন। রাজ্যের মুখ্যমন্ত্রী নেফিউ রিও এই স্টেশনের উদ্বোধন করেন। শুধু তাই নয়, এদিন দোন্যি পোলো এক্সপ্রেসের যাত্রারও সূচনা করেন তিনি।

দোন্যি পোলো এক্সপ্রেসের যাত্রা পথ কী? এই ট্রেনটি প্রতিদিন অসমের গুয়াহাটি থেকে অরুণাচল প্রদেশের নাহারলাগুন পর্যন্ত। সেই যাত্রাপথেই রয়েছে শোখুভি রেলস্টেশন। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী টুইট করে জানান, শোখুভি গ্রামে ট্রেন পরিষেবা শুরু হওয়া একটি ঐতিহাসিক ঘটনা। আজ আমাদের রাজ্য ১০০ বছরেরও বেশি সময় পরে দ্বিতীয় রেল স্টেশন পেল।

তিনি আরও বলেন, নতুন শোখুভি স্টেশনের জৌলুসে যেন ডিমাপুর স্টেশন ঢাকা না পড়ে যায়। শুধু তাই নয় ডিমাপুর স্টেশনের উন্নতির প্রয়োজন। সেইদিকে নজর দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

https://twitter.com/Neiphiu_Rio/status/1563058521704280066

নাগাল্যান্ডের কোহিমা থেকে অসমের ধানসারি পর্যন্ত রেলপথ তৈরির কাজ চলছে। তবে অনেক বাধা অতিক্রম করে নাগাল্যান্ডবাসী পেলেন এই দ্বিতীয় রেলস্টেশন।

উপাচার্যকে ছাত্র নেতার হুঁশিয়ারি, ‘আমাদের কথা মতো না চললে চেয়ার চলে যাবে’


```