
শেষ আপডেট: 2 December 2020 14:58
পর্যটকদের কাছে নাগাল্যান্ড বেড়াতে আসার একটা অন্যতম পছন্দের জায়গা। লকডাউনের পরে একঘেয়েমি জীবন থেকে বের হতে চাইলে নাগাল্যান্ড থেকে ঘুরে আসতে পারেন।
নাগাল্যান্ড সম্পর্কে কিছু তথ্য রইল আপনাদের জন্য -
১. নাগাল্যান্ডে মোট ১৬টি উপজাতির মানুষ বসবাস করেন। তাঁরা হলেন চ্যাং, কাছারি, আও, অঙ্গামি, চাখাসাং, খিয়ামনিউং, কোণিয়াক, কুকি, ফোম, লোথা, রেঙ্গমা, সাংতম, পোচুরি, সুমি, ইয়িমচুঙ্গার আর জেম-লিয়াংমাই। এই ১৬টি উপজাতির প্রত্যেকের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও পোশাক রয়েছে।
২. এই রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো নির্ভর করে রয়েছে কৃষিকাজের ওপর। প্রধান ফসলগুলো হল ধান, ভুট্টা, বাজরা, তৈলবীজ, আলু, তামাক, আখ, ফাইবার, ডাল ইত্যাদি চাষ করা হয় এখানে।
৩. নাগাল্যান্ড হল পর্বতে ঘেরা একটি রাজ্য। এখানেই রয়েছে সবরমতি পর্বতমালা যার সর্বোচ্চ শৃঙ্গ হল ৩৮৪০ মিটার।
৪. এই রাজ্যে প্রতিবছর ধুমধাম করে পালিত হয় হর্নবিল উৎসব। এখানে বিভিন্ন উপজাতির মানুষেরা অংশগ্রহণ করেন। ট্র্যাডিশনাল লোকনৃত্য, গান, খাবার, পোশাক গয়না সবকিছু নিয়েই মেলা বসে এই উৎসবে। বাইরের বহু পর্যটকই এইসময় এখানে আসেন উৎসবে সামিল হতে।
৫. এই রাজ্যে অনেকগুলো দেখার মতো জায়গা রয়েছে। যেখানে এলে আপনাদের মন ভাল হতে বাধ্য। মোককচং, কোহিমা চিড়িয়াখানা, দোজোক ভ্যালি, কাচারি ধ্বংসাবশেষ, তুফেমা গ্রাম গিয়ে কাটিয় আসতে পারেন ছুটির কটা দিন।
৬. এখানে আঞ্চলিক খাবার আপনার মন কেড়ে নেবে এ কথা বলাই যায়। এখানে লিপ-স্ম্যাকিং খাবারের একটা বিশাল সুযোগ থাকে পর্যটকদের জন্য। হিনকেজবু, আকিবিয়ে, আকিনী চোকিবো, শুয়োরের পোড়া মাংশ, বাঁশের মধ্যে মাছের রেসিপি ইত্যাদি আঞ্চলিক খাবারের তালিকা রয়েছে পর্যটকদের জন্য। পছন্দমত বেছে নিতে পারবেন খাবার।
৭. এই রাজ্যের আরও একটি বৈশিষ্ট্য হল, এই রাজ্য বিরল প্রজাতির পশুপাখির বসতভিটে। ফ্যালকন পাখিদের রাজধানী বা ক্যাপিটাল বলা হয় নাগাল্যান্ডকে। এছাড়াও পাহাড়ে গায়ে দেখা যায় বহুরঙের রডোড্রেনডন ফুল গাছকে।