Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাড়ির মেয়েকে লক্ষ্মীজ্ঞানে পুজো, নারী নির্যাতন বন্ধের বার্তা নদিয়ার দম্পতির

সমাজ বদলের ভাবনায় মেয়েকেই লক্ষ্মীজ্ঞানে পুজো। কৃষ্ণগঞ্জের দম্পতিকে কুর্নিশ জানাচ্ছেন গ্রামবাসীরা।

বাড়ির মেয়েকে লক্ষ্মীজ্ঞানে পুজো, নারী নির্যাতন বন্ধের বার্তা নদিয়ার দম্পতির

শেষ আপডেট: 29 October 2023 07:54

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: শনিবার কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে ঘরের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো করলেন নদিয়ার কৃষ্ণগঞ্জের এক দম্পতি। যেখানে সুখ, সম্পদ, সমৃদ্ধের আশায় ঠাকুর ঘরে লক্ষ্মীদেবীর মৃন্ময়ী মূর্তিকে এনে পুজো হয়েছে গোটা বিশ্বে, সেখানে নদিয়ার এই দম্পতি বাড়ির মেয়েকে লক্ষ্মীর আসনে বসিয়ে পুজো করে দিলেন নারী নির্যাতন বন্ধের বার্তা। সমাজ বদলের ভাবনা নিয়ে এই দম্পতি শনিবার যে কাণ্ডটি ঘটিয়েছেন, তা দেখে কুর্নিশ জানাচ্ছেন সকলে।

উল্লেখ্য, নদিয়া জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার নাঘাটা পাড়ায় বাস এই বাগচি পরিবারের। ওই দম্পতির নাম অর্জুন বাগচী ও ঝুমা বাগচী। তাঁদের কথায়, “সমাজে দিনদিন নারী আর শিশু অত্যাচার বেড়েই চলেছে। আমরা মা দুর্গা, মা লক্ষ্মীকে ঘরের মেয়ের চোখে দেখি, পুজো করি। কিন্তু যাঁরা সত্যিই আমাদের বাড়ির মেয়ে, তাঁদের প্রাপ্য সম্মান দেওয়া হয় না। তাই আজ আমরা সুখ-সমৃদ্ধি লাভের বদলে নারীদের সম্মান চেয়ে, শিশুদের উপর নির্যাতন বন্ধের বার্তা দিয়ে এই পুজো করছি। ঘরের লক্ষ্মীদের উপর নির্যাতন বন্ধ হোক, প্রার্থনা এটাই।”

বাড়ির গৃহকর্ত্রী ঝুমা বাগচী এই বিষয়ে বলেন, “বাড়ির কন্যাসন্তানকে তো আমরা পরিবারের লক্ষ্মী হিসাবেই মনে করি। সারাবছর সেই লক্ষ্মী আমাদের সঙ্গে একই বাড়িতে থাকে। তাই ঠিক করেছিলাম, এবার আমাদের সাড়ে চার বছরের ছোট্ট শিশুকেই লক্ষ্মীরূপে পুজো করব। আমাদের প্রার্থনা একটাই, একদিনের জন্য নয়, বাড়ির লক্ষ্মীদের সারাবছর ভাল রাখা হোক। এই নারী বা শিশু নির্যাতনের ঘটনা বন্ধ হলে, তবেই লক্ষ্মীদের কল্যাণ হবে। তবেই আমাদের সমাজ বদলাবে।”


```