Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া, পড়শিদের ভয়ে ছাদ থেকে লাফ দিয়ে জখম যুবক

বন্ধুর স্ত্রীর সঙ্গে চলছিল পরকীয়া। ধরা পড়ে যাওয়ার ভয়ে দোতলার ছাদ থেকে লাফ দিল যুবক।

বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া, পড়শিদের ভয়ে ছাদ থেকে লাফ দিয়ে জখম যুবক

শেষ আপডেট: 2 September 2024 13:53

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বন্ধুর স্ত্রীর সঙ্গে চলছিল পরকীয়া। ধরা পড়ে যাওয়ার ভয়ে দোতলার ছাদ থেকে লাফ দিল যুবক। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডোমকলের কুচিয়ামোড়া এলাকায়। 

বছর ২২ এর ওই যুবকের সঙ্গে তার এক বন্ধুর বৌয়ের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। বন্ধুর বাড়িতেও ঘনঘনই যাতায়াত করে সে। অভিযোগ, রবিবার রাতে বাড়ির সদস্যরা ঘুমিয়ে পড়লে কৌশলে বাড়ির দোতলায় উঠে বন্ধুর স্ত্রীর ঘরে প্রবেশ করে। তারপর দুজনে মিলে উঠে যায় দোতলার ছাদে। কিন্তু ওই যুবককে দোতলায় উঠতে দেখে অনেক মানুষ জড়ো হয়ে যান নীচে। টের পেয়ে এই যুবক পালানোর ছক কষে। স্থানীয় এক ব্যক্তি বাড়ি থেকে বাঁশের সিড়ি নিয়ে এসে দোতলার ছাদে ওঠার চেষ্টা করতেই ওই যুবক দোতলার ছাদ থেকেই লাফ দেয়। তখনই স্থানীয়রা ধরে ফেলে তাকে। 

দোতলা থেকে লাফ দেওয়ায় মাথায় ও পিঠে আঘাত পান ওই যুবক। পরিবারের লোকজন খবর পেয়ে ছুটে এসে হাসপাতালে নিয়ে যান। তখন ও বধূকে ঘিরে ফেলে জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে পুলিশ। এলাকার মানুষের অভিযোগ, মাস দুয়েক আগে কেরলে কাজের খোঁজে যান ওই বধূর স্বামী। তারপর থেকেই তার বাড়িতে ওই যুবকের আনাগোনা বেড়ে গিয়েছিল। 

গ্রামবাসীদের এমন মরাল পুলিসিং এর জেরে ছাদ থেকে লাফ দেওয়ায় ওই যুবকের গুরুতর চোট লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আগেও এই প্রেমের সম্পর্ক নিয়ে গ্রামে গোলমাল হয়েছিল বলে জানিয়েছেন এলাকার মানুষ।


```