Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরপর ছক্কা মারায় যুবককে ধারাল অস্ত্রের কোপ, ক্রিকেট খেলাকে ঘিরে কান্দিতে ধুন্ধুমার

গত বুধবার এলাকায় একটি ক্রিকেট খেলা হয়। সেই খেলায় অংশগ্রহণ করেন তাশিম সেখ। খেলাতে পরপর তিনটে বলে ৬ মেরেছিলেন তিনি। আর সেই নিয়ে শুরু হয় দু'দলের মধ্যে বচসা।

পরপর ছক্কা মারায় যুবককে ধারাল অস্ত্রের কোপ, ক্রিকেট খেলাকে ঘিরে কান্দিতে ধুন্ধুমার

হাসপাতালে চিকিৎসাধীন যুবক

শেষ আপডেট: 27 December 2024 12:50

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: কান্দিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বচসা। বচসা গড়াল হাতাহাতিতে। ধারাল অস্ত্রের কোপে জখম হলেন এক যুবক।

এই ঘটনায় শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত শাসপাড়া নামুপাড়া এলাকায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। আহত যুবকের নাম তাশিম সেখ। এলাকার বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তাঁকে। সেখানেই এখন চিকিৎসা চলছে তাঁর।

জানা গিয়েছে, গত বুধবার এলাকায় একটি ক্রিকেট খেলা হয়। সেই খেলায় অংশগ্রহণ করেন তাশিম সেখ। খেলাতে পরপর তিনটে বলে ছক্কা মেরেছিলেন তিনি। আর সেই নিয়ে শুরু হয় দু'দলের মধ্যে বচসা। সেই বচসার রেশ থেকে যায়  শুক্রবার সকালেও। এদিন সকালে তাশিম সেখ রাস্তায় বের হলে ধারালো অস্ত্র নিয়ে তার উপর চড়াও হয় বেশ কয়েকজন। এমনকি আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো হয় বলেও অভিযোগ। 

অস্ত্রের কোপে গুরুতর জখম তাশিম সেখকে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনার জেরে কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তাশিম শেখের পরিবার। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।


```