Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

পেঁয়াজের খোসায় সিমকার্ড, জেলবন্দি স্বামীকে পৌঁছে দিতে গিয়ে নদিয়ায় হাতেনাতে পাকড়াও স্ত্রী

মাদক পাচারের অভিযোগে জেলখানায় বন্দি স্বামী। জেলে বসেই যাতে সে কারবার চালাতে পারে তাই তাকে সিম কার্ড সরবরাহ করতে গিয়েছিল স্ত্রী।

পেঁয়াজের খোসায় সিমকার্ড, জেলবন্দি স্বামীকে পৌঁছে দিতে গিয়ে নদিয়ায় হাতেনাতে পাকড়াও স্ত্রী

কৃষ্ণনগর জেলে শোরগোল, প্রতীকী ছবি

শেষ আপডেট: 29 March 2025 12:50

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: সংশোধনাগারে স্বামীর কাছে মোবাইলের সিম কার্ড সরবরাহ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল আসামির স্ত্রী। এই ঘটনায় শোরগোল পড়ল এলাকায়। 

মাদক পাচারের অভিযোগে জেলখানায় বন্দি স্বামী। পুলিশ জানিয়েছে, জেলে বসেই যাতে সে কারবার চালাতে পারে তাই তাকে সিম কার্ড সরবরাহ করতে গিয়েছিল স্ত্রী। বাড়ি থেকে আনা খাবারের সঙ্গে দেওয়া পেঁয়াজের খোসার ভিতরে সিম কার্ড ভরে স্বামীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু শেষ রক্ষা হল না, তার আগেই ধরা পরে গেলেন কারারক্ষীদের হাতে। উদ্ধার হয়েছে ১৩ টি সিম কার্ড। 

শুক্রবার ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলার নাম শরমিনা বিবি। তার বাড়ি মুর্শিদাবাদের কুমারপুরে। বেশ কিছুদিন আগে তার স্বামী মনিরুল সেখ মাদক পাচার করতে গিয়ে সিআইডির হাতে ধরা পড়ে। এরপর থেকেই কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে বন্দি আছে সে। শুক্রবার মনিরুলের স্ত্রী তার সঙ্গে দেখা করতে যান। বাড়ি থেকে আনা খাবার মনিরুলের কাছে পৌঁছে দেওয়ার জন্য জেল খানার কর্মীর হাতে তুলে দেন শরমিনা।

খাবার পরীক্ষা করতে গিয়ে চক্ষু চড়কগাছ কারারক্ষীদের। দেখা যায় পেঁয়াজের খোসার ভিতরে লুকিয়ে রাখা আছে সিম কার্ড। ১৩ টি সিম কার্ড উদ্ধার হয়। আটক করা হয় ওই মহিলাকে। এরপর কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। আজ কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে ওই মহিলাকে।


```