Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

Waqf Protest: ফের অশান্ত ধুলিয়ান! পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদার দোকানে আগুন 

ধুলিয়ানের উপ পুরপ্রধান সুমিত সাহার দাদা প্রবীর সাহার কসমেটিক্সের দোকান রয়েছে ধুলিয়ানের ৫ নম্বর ওয়ার্ডে। সকালবেলা দাউ দাই করে আগুন জ্বলতে দেখা যায় সেই দোকানে।

Waqf Protest: ফের অশান্ত ধুলিয়ান! পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদার দোকানে আগুন 

দোকানে আগুন নেভানোর চেষ্টা

শেষ আপডেট: 16 April 2025 12:29

মামিনুল ইসলাম, মুর্শিদাবাদ

ওয়াকফ প্রতিবাদে (Waqf Bill Protest)ফের আগুন জ্বলল ধুলিয়ানে। এবার তৃণমূল পরিচালিত ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদার দোকানে আগুন লাগানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় বুধবার সকালে তুমুল উত্তেজনা ছড়ায় ধুলিয়ানের ৫ নম্বর ওয়ার্ডে। 

ধুলিয়ানের উপ পুরপ্রধান সুমিত সাহার দাদা প্রবীর সাহার কসমেটিক্সের দোকান রয়েছে ধুলিয়ানের ৫ নম্বর ওয়ার্ডে। সকালবেলা দাউ দাই করে আগুন জ্বলতে দেখা যায় সেই দোকানে। ব্যবসায়ীর পরিবারের সন্দেহ, বুধবার সকালে দোকানে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। দোকান থেকে ৩ কিলোমিটার দূরে ব্যবসায়ীর বাড়ি। তিনি এসে দেখেন সব শেষ। কান্নায় ভেঙে পড়েন প্রবীরবাবু। কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে। চলছে পুলিশের নজরদারি। তারপরেও কীভাবে তাণ্ডব? সেই প্রশ্ন তুলেছেন তিনি। 

সম্প্রতি জঙ্গিপুরে ওয়াকফ আইন প্রত্যাহারকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। রণক্ষেত্রের চেহারা নেয় বিভিন্ন এলাকা। হিংসার বলি হন তিনজন। আহত বহু। সাম্প্রতিক অশান্তির পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুর্শিদাবাদে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার থেকে রানিনগর এবং তার আশেপাশে টহল দিতে শুরু করে কেন্দ্রীয় বাহিনী। শেখপাড়া বাজার এলাকার পাশাপাশি রানিনগরের নানা অঞ্চলে রুট মার্চ করে।  

মুর্শিদাবাদের পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও, চলছে কড়া নজরদারি। নানা অঞ্চলে টহলদারি চালাচ্ছে পুলিশ ও বিএসএফ। জায়গায় জায়গায় চলছে রুট মার্চ।


```