
আহত চিকিৎসক
শেষ আপডেট: 19 December 2024 23:37
দ্য ওয়াল ব্যুরো: স্কুল চলাকালীনই দুই শিক্ষকের মধ্যে তুমুল মারামারি। সে এমনই অবস্থা যে ঘটনায় আহত হয়ে একজনকে ছুটতে হল হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসাধীন।
ঘটনাটি মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের মহিষগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের। জানা যাচ্ছে, বিশ্বরূপ মৈত্র নামের ওই চিকিৎসক আহত অবস্থায় বড়ঞা গ্রামীণ হাসপাতালে ভর্তি।
সূত্রের খবর, ওই স্কুলেরই এক শিক্ষিকা স্কুলের শিডিউল ও নিয়মাবলী না মেনে নিজের মতন করেই চাকরি চালিয়ে যাচ্ছেন। এই জন্য প্রতিবাদ করেন বিশ্বরূপ। আর তাতেই বৃহস্পতিবার স্কুলের ভিতরে ঢুকে ওই মহিলা শিক্ষকের স্বামী শিক্ষকের ওপর হামলা চালান।
যা খবর, হামলাকারী নিজেও একটি অন্য স্কুলের শিক্ষক। তিনিই বিশ্বরূপ মৈত্র নামের এই শিক্ষককে বেধড়ক মারধর করেন। নাক, মুখ ফাটিয় দেওয়া হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষককে বড়ঞা থানার পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে বড়ঞা থানার পুলিশ।