Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

জেনারেটরে জড়াল চুল, জগদ্ধাত্রী ভাসানে মাথার খুলি উপড়ে মর্মান্তিক মৃত্যু চণ্ডীতলার বধূর

শোভাযাত্রায় আট বছরের মেয়ে দুই বছরের ছেলেকে নিয়ে হাঁটছিলেন উজ্জ্বলা সাঁতরা (৩০)। তাঁর খোলা চুল অসাবধানে জেনারেটরে জড়িয়ে যায়।

জেনারেটরে জড়াল চুল, জগদ্ধাত্রী ভাসানে মাথার খুলি উপড়ে মর্মান্তিক মৃত্যু চণ্ডীতলার বধূর

জেনারেটরে চুল জড়িয়ে মর্মান্তিক মৃত্যু

শেষ আপডেট: 13 November 2024 15:54

দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা। জেনারেটরে চুল জড়িয়ে মাথার খুলি উঠে আসে। মৃত্যু হয় এক বধূর! ছেলেকে নিয়ে স্বামীর ইঞ্জিন ভ্যানে বসে শোভাযাত্রা দেখছিলেন তিনি।

মঙ্গলবার রাতে চণ্ডীতলার কলাছড়ায় জগদ্ধাত্রী প্রতিমার বিসর্জনের শোভাযাত্রা চলছিল। একটি প্রতিমা ধর্মতলার দিক থেকে পালপাড়ার দিকে যাচ্ছিল। সেই শোভাযাত্রায় আট বছরের মেয়ে দুই বছরের ছেলেকে নিয়ে হাঁটছিলেন উজ্জ্বলা সাঁতরা (৩০)। চণ্ডীতলার ব্রাহ্মণডাঙায় তাঁদের বাড়ি।

অনেকটা পথ হেঁটে ক্লান্ত হয়ে পড়ায় স্বামী ঝন্টু সাঁতরার ইঞ্জিন ভ্যানে উঠে বসেন। সেই ভ্যানে ছিল জেনারেটর। উজ্জ্বলার খোলা চুল অসাবধানে জেনারেটরে জড়িয়ে যায়। নিমেষে মাথার খুলি উঠে আসে, ভ্যান থেকে নীচে পড়ে যান তিনি। ঘটনার আকস্মিকতায় চমকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। তড়িঘড়ি চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসক জানিয়ে দেন মৃত্যু হয়েছে আগেই।

বুধবার শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে দেহের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ। মৃতার স্বামী এই ঘটনায় মানসিক ভাবে ভেঙে পড়েছেন। চণ্ডীতলা থানায় এসে কাঁদতে কাঁদতে বলেন, "ছোটো ছেলেকে নিয়ে হাঁটতে পারছিল না। আমিই বললাম ভ্যানে উঠতে। সেই ভ্যানেই এভাবে মৃত্যু হল উজ্জ্বলার।"


```