Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের নালিশ, বড়দিনের রাতে তেতে উঠল নন্দীগ্রাম

নিহত তৃণমূল কর্মীর নাম মহাদেব বিষুই। খুনের অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব।

ফের তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের নালিশ, বড়দিনের রাতে তেতে উঠল নন্দীগ্রাম

নন্দীগ্রামের বৃন্দাবনচকে উত্তেজনা

শেষ আপডেট: 26 December 2024 12:04

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে ফের তৃণমূল কর্মী খুন। বড়দিনের রাতে ওই তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। নিহত কর্মীর নাম মহাদেব বিষুই। অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব।

এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বৃন্দাবনচকে। ২৫শে ডিসেম্বর বৃন্দাবন চকে পিকনিক করছিলেন বিজেপির বেশ কয়েকজন নেতা-কর্মী। অভিযোগ, তাঁদেরই কয়েক জন বৃন্দাবনচক গ্রামের মহাদেব বিষুই নামের এক তৃণমূল কর্মীকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে খুন করে একটি দোকানের মধ্যে ফেলে দিয়ে যায়। 

মহাদেবের পরিবারের অভিযোগ, এর আগেও তাঁকে খুনের হুমকি দিয়েছিল বিজেপি। বুধবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন। তিনি ফিরে আসার পর খুনের ঘটনা ঘটায় তৃণমূল নেতৃত্ব উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতার বিরুদ্ধে আঙুল তুলছে তৃণমূল কংগ্রেস। 

এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপি নেতা সাহেব দাস, ভোলানাথ কামিলা, অনুপ মাইতি সহ একাধিক নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ খুনের অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস। চলতি মাসেই ধারালো অস্ত্র দিয়ে নন্দীগ্রামে এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। ফের পিটিয়ে খুনের অভিযোগ উঠল। যদিও বিজেপি এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে জানিয়েছে।


```