Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বাড়ি তৈরির জন্য মাটি খুঁড়তেই গর্ত থেকে বেরিয়ে এলো মানুষের কঙ্কাল, তদন্তে রানাঘাট পুলিশ

স্থানীয়রা বলছে, নদিয়ার পায়রাডাঙ্গা এলাকার বাসিন্দা রিপন রায় নামে এক ব্যক্তি এই জায়গায় বাড়ি বানাচ্ছিলেন। তারই কাজ চলছিল। রাজমিস্ত্রিরা কঙ্কাল দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকন।

বাড়ি তৈরির জন্য মাটি খুঁড়তেই গর্ত থেকে বেরিয়ে এলো মানুষের কঙ্কাল, তদন্তে রানাঘাট পুলিশ

উদ্ধার হওয়া কঙ্কাল

শেষ আপডেট: 12 November 2024 22:02

দ্য ওয়াল ব্যুরো: বাড়ি করার জন্য মাটি খুঁড়তেই উদ্ধার হল মানুষের কঙ্কাল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর দয়ারপাড়ায়।

জানা যাচ্ছে, মঙ্গলবার রাজমিস্ত্রিরা যখন গর্ত খুঁড়ছিলেন, তখনই মাটির নীচ থেকে মানুষের একটি আস্ত কঙ্কাল বেরিয়ে আসে। রানাঘাট থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে সেই কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয়রা বলছে, নদিয়ার পায়রাডাঙ্গা এলাকার বাসিন্দা রিপন রায় নামে এক ব্যক্তি এই জায়গায় বাড়ি বানাচ্ছিলেন। তারই কাজ চলছিল। রাজমিস্ত্রিরা কঙ্কাল দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকন।

এলাকাবাসী এসে সেই কঙ্কাল দেখে রানাঘাট থানায় খবর দেয়। তবে কোথা থেকে এই কঙ্কাল তা জানতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। জানা যাচ্ছে ইতিমধ্যে ওই জমির মালিককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জমির আগের মালিকেরও খোঁজ চালাচ্ছে পুলিশ।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে নিউটাউনের একটি বাড়ি থেকে একটি কঙ্কাল উদ্ধার হয়। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায় কঙ্কালটি যাঁর, তিনি অন্তত দু’বছর আগে মারা গিয়েছেন।


```