Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মুর্শিদাবাদের ডোমকলে টাকার বিনিময়ে মোষ পাচার! সাঁতার না জানায় জলে ডুবে মৃত্যু

ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। তাঁদের অনুমান, এটা মোষ পাচারের ঘটনা হতে পারে। 

মুর্শিদাবাদের ডোমকলে টাকার বিনিময়ে মোষ পাচার! সাঁতার না জানায় জলে ডুবে মৃত্যু

প্রতীকী ছবি

শেষ আপডেট: 26 November 2024 11:18

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের ডোমকলে জলে ডুবে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মোষ পার করতে গিয়ে ঘটেছে এই দুর্ঘটনা। যদিও মৃতের পরিবার এটিক দুর্ঘটনা বলতে চাইছে না। তাঁরা এর পিছনে কোনও ষড়যন্ত্র দেখছে। কারণ ওই ব্যক্তি নিজে থেকে মোষ পার করাতে যায়নি, তাঁকে ডেকে নিয়ে যাওয়া হয়। 

ডোমকল থানা এলাকার কুপিলা ঘাটে এই ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তি ওয়াজেদ আলি হালসানার দাদার দাবি, লাল্টু ও কাল্টু নামের দুই যুবক তাঁর ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মোষ পারাপার করানোর জন্য। কিন্তু তাঁর ভাই সাঁতার জানত না। এই কারণেই ডুবে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। যারা তাঁকে ডেকে নিয়ে গেছিল তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ওয়াজেদকে জল থেকে কোনও রকমে তুলে ডাঙায় রেখেই তারা পালিয়ে যায়। পরিবারের কাউকেই তারা জানায়নি। এতেই বাড়ছে সন্দেহ। 

এই ঘটনায় মৃতের দাদা ডোমকল থানায় চারজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। তাঁদের অনুমান, এটা মোষ পাচারের ঘটনা হতে পারে। 

পুলিশ এও জানতে পেরেছে, টাকার বিনিময়ে মোষ পাচার করানোর কাজ হচ্ছিল বেশ কিছুদিন ধরেই। টাকার লোভে সাঁতার না জানলেও ওয়াজেদ মোষ পারাপার করানোর জন্য গেছিল। তার ফলেই জলে পড়ে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে তার। এখন সে অসাবধান হয়ে পড়ে গেছে, নাকি তাকে খুন করা হয়েছে, সেটা তদন্তসাপেক্ষ। 


```