Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ভিলেজ পুলিশকে পিষে দিল লরি, জখম আরও ২, দুর্ঘটনা মুর্শিদাবাদে

পুলিশ জানিয়েছে, মৃত ভিলেজ পুলিশ চাকার তলায় পিষে গেছিলেন। বাকি দুজন ছিটকে পড়েন। 

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ভিলেজ পুলিশকে পিষে দিল লরি, জখম আরও ২, দুর্ঘটনা মুর্শিদাবাদে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 25 January 2025 11:20

দ্য ওয়াল ব্যুরো: জাঁকিয়ে ঠান্ডা পড়বে না বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। এদিকে জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে এসে ঠেকেছে। কুয়াশারা জেরেই বড় দুর্ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদে। মৃত্যু হয়েছে এক ভিলেজ পুলিশের এবং দুই সিভিক ভলেন্টিয়ার গুরুতর আহত।

মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার জাতীয় সড়কের মোড়ে শনিবার সকাল ৮টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ট্রাফিক সামলাচ্ছিলেন দুই সিভিক ভলেন্টিয়ার এবং অভি ঘোষ নামের এক ভিলেজ পুলিশ। আচমকাই একটি দশ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের পিষে দিয়ে রাস্তার মাঝে ডিভাইডারে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, মৃত ভিলেজ পুলিশ চাকার তলায় পিষে গেছিলেন। বাকি দুজন ছিটকে পড়েন। 

স্থানীয় সূত্রে খবর, ঘন কুয়াশার জেরে এমনিতেই দৃশ্যমানতা কম ছিল। তার মধ্যে ওই লরিটি মাত্রাতিরিক্ত গতিতে আসছিল। কুয়াশার কারণেই রাস্তায় দাঁড়িয়ে থাকা তিনজনকে দেখতে পাননি চালক বা খালাসি কেউই। ফলত এই দুর্ঘটনা। পুলিশ ঘাতক লরির চালক এবং খালাসিকে গ্রেফতার করেছে। আর ওই দুই সিভিক ভলেন্টিয়ারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবহাওয়া দফতর ইতিমধ্যে জানিয়েছে, শনিবার সকাল থেকে ঘন কুয়াশার দাপট দেখা যাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে। মাঝারি  থেকে ঘন কুয়াশার দাপট থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। কলকাতা-সহ অন্য জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ। তবে রবিবার থেকে কুয়াশা অনেকটা কমবে।


```