
প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 January 2025 21:21
দ্য ওয়াল ব্যুরো: নাবালিকা মাঠে যাওয়ার সময় এলাকারই এক প্রৌঢ় তাকে ধর্ষণ করল। এমনই অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকায়।
ঘটনার কথা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। ক্ষোভে ফেটে পড়েন লোকজন। পরিবারের সদস্যরা নির্যাতিতাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান চিকিৎসার জন্য। পড়ে নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
তদন্ত শুরু করে কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের কথায়, ধৃতের বাড়িতে কেউ নেই। ভবঘুরের মতো দিন কাটাতো। ওই ব্যক্তিই যে এই ঘটনা ঘটাতে পারেন তা ভাবতেই পারছেন না প্রতিবেশীরা।
নাবালিকার পরিবারের দাবি, 'তাদের মেয়ে মাঠে প্রাতঃকর্ম করতে গিয়েছিল। তখনই এই ঘটনা ঘটে। মাঠেই ধর্ষণ করা হয়। কান্না শুনে ছুটে গিয়ে মেয়েকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে তারা।
তাঁদের কথায়, ঘটনার পর প্রায় ঘণ্টা খানেক অজ্ঞান ছিল নাবালিকা। তারপরই তাঁরা তড়িঘড়ি মেয়েকে হাসপাতালে নিয়ে যান। দোষীর কড়া শাস্তির দাবি করেছেন নাবালিকার বাবা-মা।