Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুভেন্দু অধিকারীকে চিনতেই পারলেন না 'অনুপ্রবেশকারী' নদিয়ার ওবায়দুল হুজুর

শুভেন্দু অধিকারীর উল্লেখ করা এই তিনজনের মধ্যে একজন নদিয়ার বাসিন্দা ওবায়দুল হুজুরের নদিয়ার বাড়িতে পৌঁছে গিয়েছিল দ্য ওয়াল।

শুভেন্দু অধিকারীকে চিনতেই পারলেন না 'অনুপ্রবেশকারী' নদিয়ার ওবায়দুল হুজুর

শেষ আপডেট: 31 December 2024 15:27

কাজল বসাক, নদিয়া

সম্প্রতি শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে তিন অবৈধ অনুপ্রবেশকারীর কথা উল্লেখ করেন। তাঁর অভিযোগ, জাল কাগজপত্র ও মিথ্যা পরিচয় দিয়ে ভারতে অবস্থান করছেন এই তিনজন। রাজ্য পুলিশের নজরদারির অভাবে স্থানীয় মানুষদের ভিড়ে মিশে গিয়ে যুবসমাজকে প্রভাবিত করার চেষ্টা করছে এরা। 

শুভেন্দু অধিকারীর উল্লেখ করা এই তিনজনের মধ্যে একজন নদিয়ার বাসিন্দা ওবায়দুল হুজুরের নদিয়ার বাড়িতে পৌঁছে গিয়েছিল দ্য ওয়াল। শুভেন্দু অধিকারী তাঁকে বাংলাদেশের খুলনা জেলার সোনাডাঙা এলাকার বাসিন্দা বলে দাবি করলেও তা মানতে নারাজ শান্তিপুরের ১১ নম্বর ওয়ার্ডের বেরপাড়া এলাকায় বসবাসকারী ওই ব্যক্তি। তিনি দাবি করেন, বাংলাদেশের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। ওবায়দুল হুজুর দাবি করেন, শুভেন্দু অধিকারীর বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

বাংলাদেশের খুলনায় তাঁর একটি পুরোনো ছবি দেখানো হলেও রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ মানতে চাননি তিনি। তাঁর দাবি, ২০-২৫ বছর ধরে তিনি নদিয়ার বাসিন্দা। তার আগে থাকতেন মুর্শিদাবাদে। এখন শান্তিপুরের বেরপাড়ায় একটি চালের দোকান চালান। বাকি সময়টা মসজিদে নামাজ পড়ান ও ধর্মীয় প্রচার করেন। মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত মানুষ মসজিদে এসে ধর্মাচরণ করতে চান না তাঁদের ধর্মের পথে নিয়ে আসার চেষ্টা করেন তিনি। শুভেন্দু অধিকারীকে চেনেন না বলেও দাবি করলেন ওবায়দুল হুজুর। 

শুভেন্দু অধিকারী তাঁর ট্যুইটে যে তিন অনুপ্রবেশকারীর নাম উল্লেখ করেছেন তাঁদের ব্যাপারে তদন্ত শুরুর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে হস্তক্ষেপ করার আবেদন জানান। প্রয়োজনে এনআইএ বা অন্য কোনও কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত  করারও আবেদন জানান। তবে ওবায়দুল জানালেন, জীবনে প্রথমবার এমন অভিযোগ শুনছেন এবং তাঁর বিরুদ্ধে রাজনীতি হচ্ছে। তবে ভারতে বসবাসের সকল বৈধ কাগজপত্র রয়েছে, তাই তিনি একেবারেই আতঙ্কিত নন। 


```