Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বউ হয়ে ভাঙা ঘরে আসতে চাইছে না কেউ, আবাসের বাড়ি চেয়ে বিডিওর কাছে আর্জি বছর ষাটের বৃদ্ধের

গ্রামে গ্রামে গিয়ে আবাস নিয়ে এ যাবত অনেক অভাব অভিযোগ শুনেছেন বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। কিন্তু ঘরের জন্য বিয়ে আটকে যাওয়ার করুণ কাহিনী শুনলেন এই প্রথম।

বউ হয়ে ভাঙা ঘরে আসতে চাইছে না কেউ, আবাসের বাড়ি চেয়ে বিডিওর কাছে আর্জি বছর ষাটের বৃদ্ধের

শেষ আপডেট: 13 December 2024 12:15

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: আবাসের ঘর না মিললে বিয়ে হবে না। তাই বিডিওর দ্বারস্থ হলেন বছর ৬০ এর আব্দুর শুকুর মোল্লা। গ্রামে গ্রামে গিয়ে আবাস নিয়ে এ যাবত অনেক অভাব অভিযোগ শুনেছেন বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। কিন্তু ঘরের জন্য বিয়ে আটকে যাওয়ার করুণ কাহিনী শুনলেন এই প্রথম। স্বভাবতই প্রথমে অবাক হলেন। পরে পরামর্শ দিলেন এখনই আবেদন করার। 

আব্দুর শুকুর মোল্লার বাড়ি বেলডাঙার বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাজীসাহায়। ঘর মানে পাটকাঠির দেওয়াল আর দরমার ছাদ। শীত হোক আর গ্রীষ্ম,সে ঘরে আলো হাওয়া কমতি নেই। কিন্তু এই ঘরের দৌলতেই এখন বিয়ে আটকেছে শুকুর মোল্লার। কোনও মেয়েই বউ হয়ে আসতে চাইছেন না শুকুর মোল্লার ভাঙা ঘরে। 

বছর ষাটেকের আব্দুর শুকুর মোল্লা দাবি করলেন, প্রায় চার মাস আগে তাঁর স্ত্রী মারা গেছেন। তিন ছেলের কেউই নিজেদের ঘরে থাকতে দেন না তাঁকে। যদিও তাঁদের কারওই পাকা ঘর নেই। এখন পাটকাঠির একটি কুঁড়েঘরে একাই বসবাস করছেন আব্দুর শুকুর মোল্লা। তিনি বলেন, "বাকি জীবন কাটানোর জন্য একজন জীবনসঙ্গীর খুব প্রয়োজন হয়ে পড়েছে। সেই কারণে বিয়ে করতে চাই আমি। কিন্তু আমার এই ভাঙা পাটকাঠির ঘরে কোনও মেয়েই তো বউ হয়ে আসতে চাইছে না।"   

উপায় না দেখে বুধবার বেলডাঙা ১ নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারীর দফতরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। গোটা বিষয়টি জানিয়ে আবাস যোজনায় একটি ঘরের ব্যবস্থা করে দেওয়ার আবেদন করেন। জানান, একটা ঘর মিললেই বাকি জীবনটা কাটানোর জন্য একজন জীবনসঙ্গী তিনি খুঁজে নিতে পারবেন। 

আব্দুর শুকুর মোল্লার এমন কাতর আবেদন শুনে বিডিও প্রথমে অবাক হয়ে যান। পরে বলেন, "আমি ওই ব্যক্তিকে ঘরের জন্য আবেদন করার পরামর্শ দিয়েছি।" এখন ঘরের চাবি পেলেই সুখের চাবির খোঁজে পথে নামবেন বেলডাঙার আব্দুর শুকুর মোল্লা।


```