Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ছেলেধরা সন্দেহে এবার মহিলাকে গাছে বেঁধে মার শান্তিপুরে, খবর পেয়ে পুলিশ পৌঁছতে রক্ষা

কোথাও চোর সন্দেহে, কোথাও ছেলেধরা সন্দেহে গণপিটুনি চলছেই। পুলিশের লাগাতার প্রচারেও কাজে আসছে না কিছুই।

ছেলেধরা সন্দেহে এবার মহিলাকে গাছে বেঁধে মার শান্তিপুরে, খবর পেয়ে পুলিশ পৌঁছতে রক্ষা

শেষ আপডেট: 17 July 2024 16:07

দ্য় ওয়াল ব্যুরো, নদিয়া: এবার ছেলেধরা সন্দেহে বেপরোয়া মারধর করা হল এক মহিলাকে। এই ঘটনায় বুধবার তুমুল উত্তেজনা ছড়াল শান্তিপুর থানার গোবিন্দপুর উত্তরপাড়ায়।

কোথাও চোর সন্দেহে, কোথাও ছেলেধরা সন্দেহে গণপিটুনি চলছেই। পুলিশের লাগাতার প্রচারেও কাজে আসছে না কিছুই। বুধবার গোবিন্দপুর উত্তরপাড়ায় এক মহিলাকে ছেলেধরা সন্দেহে গাছের সাথে বেঁধে মারধর করার অভিযোগ উঠল এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে। ঘটনায় হুলস্থুল পড়ে যায় এলাকায়। 

সূত্রের খবর এদিন সকাল হতেই অচেনা এক মহিলাকে গোবিন্দপুরের উত্তরপাড়ায় ঘোরাঘুরি করতে দেখেন এলাকার মানুষ। তখনই তাকে ছেলেধরা সন্দেহে গাছের সাথে বেঁধে রেখে মারধর করার অভিযোগ ওঠে এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে ওই মহিলার কাছ থেকে টাকাপয়সা, বই, খাতা, কলম ইত্যাদি জিনিস পাওয়া  গেলে  সন্দেহ আরও বাড়ে এলাকাবাসীর। তারপরেই বাড়ে নির্যাতনের মাত্রা। 

খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পুলিশ জানায়, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। কিছুদিন আগে শান্তিপুর হাসপাতালে ভর্তিও হয়েছিলেন। মহিলার বাড়ি শান্তিপুর থানার হরিপুর সাহেবডাঙা এলাকায়। ঘটনায় জড়িতদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ।


```