Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দেওরের দোকানের সামনে বিছানা পেতে শুয়ে বৌদির 'আন্দোলন'! নদিয়ায় শোরগোল

নদিয়ার করিমপুর থানা মহিষবাথান এলাকায় বাড়ি বৌদি পিয়ালি চক্রবর্তীর। মহিলার অভিযোগ, দেওর অভিজিৎ চক্রবর্তী তাঁদের কাছ থেকে ১৪ থেকে ১৫ লক্ষ টাকা ধার নিয়েছিলেন।

দেওরের দোকানের সামনে বিছানা পেতে শুয়ে বৌদির 'আন্দোলন'! নদিয়ায় শোরগোল

দেওর দোকানের সামনে বিছানা পেতে শুয়ে বৌদির আন্দোলন

শেষ আপডেট: 27 September 2024 19:04

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: চারদিন ধরে দেওরের দোকানের সামনে বিছানা পেতে শুয়ে রয়েছেন বৌদি। এই দৃশ্য দেখে বাজারের লোকজন তাজ্জব। এইভাবে দেওরের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এক মহিলা।  

নদিয়ার করিমপুর থানা মহিষবাথান এলাকায় বাড়ি বৌদি পিয়ালি চক্রবর্তীর। মহিলার অভিযোগ, দেওর অভিজিৎ চক্রবর্তী তাঁদের কাছ থেকে ১৪ থেকে ১৫ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। তা দাদা-বৌদিকে ফেরত দিচ্ছেন না। টাকা চাইতে চাইতে পিঠ ঠেকে গেছে তাঁদের। তাই এইভাবে ধর্নায় বসেছেন।

পিয়ালি জানিয়েছেন, দেওর অভিজিতের বিরুদ্ধে করিমপুর থানায় ও বাজার কমিটিকেও জানিয়েছিলেন। কিন্তু সুরাহা মেলেনি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। 

দেওর অভিজিতের করিমপুর বাজারে একটি ওষুধের দোকান রয়েছে। ব্যবসার জন্য বৌদি পিয়ালির কাছ থেকে ১৪ থেকে ১৫ লক্ষ টাকা ধার নেন। টাকা শোধের কথা বলেই কথা রাখেননি দেওর। দীর্ঘদিন ধরে সেই টাকা দেওয়ার জন্য দেওরকে বলেছিলেন পিয়ালি। কিন্তু এতে কোনও কাজ হয়নি। তাই "আমার পাওনা টাকা ফিরত চাই" লেখা প্ল্যাকার্ড নিয়ে ধর্না চালিয়ে যাচ্ছেন পিয়ালি। সঙ্গে বিছানা, বালিশ পেতে নিয়েছেন দেওরের দোকানের সামনে।  


```