Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোমবার মাধ্যমিক, তার আগেই বাড়ি থেকে ঝুলন্ত দেহ মিলল পরীক্ষার্থীর, কান্দিতে উত্তেজনা

গত বছর ছেলে মাধ্যমিক দিয়েছিল। পাশ করতে পারেনি। সোমবার মাধ্যমিক পরীক্ষা। এবারও সে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল।

সোমবার মাধ্যমিক, তার আগেই বাড়ি থেকে ঝুলন্ত দেহ মিলল পরীক্ষার্থীর, কান্দিতে উত্তেজনা

শেষ আপডেট: 9 February 2025 14:13

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বাড়ি থেকে মিলল ১৭ বছরের ছেলের ঝুলন্ত দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে উত্তেজনা ছড়ায় কান্দি মহকুমার বড়ঞা ব্লকের ডাকবাংলো এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম মৃণাল পান। গতবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সে। কিন্তু উত্তীর্ণ হতে পারেনি। ফলে এবছরও মাধ্যমিক পরীক্ষা দিতে প্রস্তুতি নিচ্ছিল সে। 

মৃতের বাবা মনোহর পান জানিয়েছেন, তিনি দোকানে ছিলেন। ফিরে এসে দেখেন ছেলে ঘরের মধ্যে পাখার সঙ্গে শাড়ির ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। মনোহরের দাবি, গত বছর ছেলে মাধ্যমিক দিয়েছিল। পাশ করতে পারেনি। সোমবার মাধ্যমিক পরীক্ষা। এবারও সে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবে কি না তাই নিয়ে মানসিকভাবে চাপে ছিল। 

প্রতিবেশীদেরও দাবি, গতবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে না পেরে অবসাদে ভুগছিল মৃণাল। স্থানীয় নিমা বাহাদুরপুর উচ্চ বিদ্যালয় ছাত্র ছিল সে। এবারও সে পরীক্ষা দিত। 

ছেলেকে হারিয়ে শোকর্তা গোটা পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বড়ঞা থানার পুলিশ। দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ।


```