Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিকিৎসক অনির্বাণের মৃত্যু ‘অস্বাভাবিক’! শ্বশুরবাড়ির বিরুদ্ধে এফআইআর করলেন প্রাক্তন স্ত্রী

শনিবার বহরমপুরে এসে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশনও জমা করেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম

চিকিৎসক অনির্বাণের মৃত্যু ‘অস্বাভাবিক’! শ্বশুরবাড়ির বিরুদ্ধে এফআইআর করলেন প্রাক্তন স্ত্রী

ডাক্তার অনির্বাণ দত্ত

শেষ আপডেট: 3 July 2024 21:08

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের চিকিৎসককের রহস্যমৃত্যুতে নয়া মোড়। বহরমপুর থানায় দায়ের হল এফআইআর। বুধবার থানায় লিখিত অভিযোগ জমা দেন ডাক্তার অনির্বাণ দত্তের প্রাক্তন স্ত্রী শর্মী চট্টোপাধ্যায়। লিখিত অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে এফআইআর। 

গত ২৫ জুন বহরমপুরে অস্বাভাবিক মৃত্যু হয় ডাক্তার অনির্বাণ দত্তের। বহরমপুর ইন্দ্রপ্রস্থ এলাকার শ্বশুরবাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। কাউকে কিছু না জানিয়ে শ্বশুড়বাড়ির কাছেই একটি নার্সিংহোমে চিকিৎসকের দেহ নিয়ে যাওয়া হয়েছিল। পরে স্থানীয় এক হোমিও চিকিৎসকের কাছ থেকে মৃত্যুর শংসাপত্র নেন শ্বশুরবাড়ির লোকজন। ওই দিন দুপুরে বহরমপুরের খাগড়াঘাট শ্মশানে তাঁর শেষকৃত্য হয়। 

এই ঘটনার দুদিনের মাথায় ২৭ তারিখে বহরমপুর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন ডাক্তার দত্তের প্রাক্তন স্ত্রী শর্মী চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, প্রয়াত চিকিৎসকের ছেলেক শেষকৃত্যের সুযোগ দেওয়া হয়নি। কিন্তু ৩ জুলাই, বুধবার ফের নতুন করে লিখিত অভিযোগ জানান করেন শর্মীদেবী। সেই অভিযোগ পত্রে তরুণ চিকিৎসকের মৃত্যু নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি। 

ইতিমধ্যেই শনিবার বহরমপুরে এসে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশনও জমা করেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের (West Bengal Doctors Forum) ১০ সদস্যের প্রতিনিধি দল। কেন ডাক্তার অনির্বাণ দত্তের পোস্ট মর্টেম হল না ? সেই নিয়েও প্রশ্ন তুলেছিল ডক্টরস ফোরাম। 

উল্লেখ্য, শর্মী চট্টোপাধ্যায়ের সঙ্গে ৮ বছর আগে বিয়ে হয়েছিল ডাক্তার অনির্বাণের। তাঁদের এক পুত্র সন্তান রয়েছে। শর্মী কলকাতায় থাকেন। তিনিও পেশায় চিকিৎসক। আত্মীয়দের সূত্রের খবর, এক বছর আগে প্রথম স্ত্রীয়ের সঙ্গে সম্পর্কের অবনতি হয় ডাক্তার অনির্বাণের। ছ'মাস আগে তাঁদের ডিভোর্স হয়। মাত্র চারমাস আগে আমতলা গ্রামীণ হাসপাতালের এক চিকিৎসককে বিয়ে করেন অনির্বাণ। তারপর থেকে তিনি শ্বশুরবাড়িতে থাকতেন।  


```