
বিজিবি হাতে ধার পড়ল পাঁচ ভারতীয়
শেষ আপডেট: 20 August 2024 21:26
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বাংলাদেশে বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে আটক হল মুর্শিদাবাদের পাঁচজন। ফলে ওই পাঁচজনের পরিবারকে উৎকণ্ঠায় কাটা হচ্ছে।
স্থানীয় সূত্রে থেকে জানা গিয়েছে, ওই পাঁচজনের বাড়ি সুতি ও শামসেরগঞ্জে। তাঁদের পরিবারে সদস্যদের দাবি, বিএসএফের সঙ্গে কাজ করতে গিয়েই এই বিপদ ঘটেছে।
শেখ হাসিনা সরকার উৎখাত হওয়ার পরে পরিস্থিতি ভালো নেই বাংলাদেশের। এই সময়ে পাচারকারীদের দৌরাত্ম্যও বাড়ছে। তাই সীমান্ত রক্ষা নিয়ে বিশেষ নজরদারি চালাচ্ছে বিএসএফ। গঙ্গার জল বাড়তেই ভারত-বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি বাড়িয়েছে তারা।
স্থানীয়দের দাবি, গঙ্গাবক্ষে নজরদারি চালানোর জন্য অতিরিক্ত ভুটভুটি প্রয়োজন পড়ে। তাই স্থানীয় যুবকদের ভুটভুটি পরিচালনার কাজে লাগায় বিএসএফ। শুক্রবার মধ্যরাতে গঙ্গায় নজরদারি চালানোর সময়ে আচমকাই একটি ভুটভুটি নদীতে বন্ধ হয়ে যায়। ওই ভুটভুটিতে চার স্থানীয় ছিলেন। তাদের উদ্ধার করার জন্য আরেকটি ভুটভুটি পাঠানো হয়। কিন্তু বন্ধ হয়ে যাওয়া ভুটভুটি তার আগেই ভাসতে ভাসতে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় পৌঁছে যায়। সেখানেই তাদের আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। তবে আরেক ভারতীয় কীভাবে বিজেবি হাতে ধরা পড়ল, সে বিষয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। এখন পরিবারগুলির দাবি বিএসএফ যেকোনও ভাবে তাঁদের পরিজনদের বাড়ি ফিরিয়ে আনুক। যদিও বিএসফের পক্ষ থেকে এবিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।