Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সালারে উদ্ধার প্রায় ৪০টি তাজা বোমা, খেলতে গিয়ে দেখতে পায় গ্রামের কিশোর

এই বোমা উদ্ধারের ফলে মালিহাটি কান্দরা অঞ্চলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ কর্তারা মনে করছেন দুষ্কৃতীদের বড়সড় চক্রান্ত ভেস্তে দিতে পেরেছেন তাঁরা। 

সালারে উদ্ধার প্রায় ৪০টি তাজা বোমা, খেলতে গিয়ে দেখতে পায় গ্রামের কিশোর

সালারে উদ্ধার প্রায় ৪০টি তাজা বোমা

শেষ আপডেট: 8 January 2025 18:35

দ্য় ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: সালার থানার পুলিশের বড়সড় সাফল্য। ২৪ ঘণ্টার মধ্যে মালিহাটি কান্দরা অঞ্চলের দু জায়গা থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হল। 

মঙ্গলবার রাত ন'টার সময় গোপনসুত্রে খবর পেয়ে চুনশহর থেকে ২১ খানা বোমা উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে কান্দরা গ্রামের ডাঙ্গাপাড়া থেকে উদ্ধার হয় ১৫ খানা বোমা। এই বোমা উদ্ধারের ফলে মালিহাটি কান্দরা অঞ্চলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ কর্তারা মনে করছেন দুষ্কৃতীদের বড়সড় চক্রান্ত ভেস্তে দিতে পেরেছেন তাঁরা। 

বুধবার সকালবেলায় গ্রামের এক কিশোর মাঠের দিকে খেলতে যায়। সেখানে দেখে ব্যাগ ভরতি বোমা রাখা আছে। সে বুদ্ধি করে গ্রামে খবর দেয়। সঙ্গে সঙ্গে সালার থানার পুলিশকে খবর দেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে।  

বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা দুপুর ১২টার দিকে বোমাগুলিকে নিস্ক্রিয় করে। সেই দৃশ্য দেখতে এলাকার মানুষ ভিড় জমায়। সেই ভিড় নিয়ন্ত্রণ করে নষ্ট করা হয় বোমাগুলি। দফায় দফায় বোমা উদ্ধারের ঘটনায় মালিহাটি কান্দরা অঞ্চলে আতঙ্ক ছড়ায়। কে বা কারা কী উদ্দেশে বোমাগুলো মজুত করেছে তার তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ।


```