Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ফের চকোলেটের লোভ দেখিয়ে শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ, মুর্শিদাবাদে ধৃত দাদার বন্ধু

ঘটনাটি মুর্শিদাবাদের লালবাগ থানা এলাকার। অভিযোগ উঠছে চকোলেটের লোভ দেখিয়ে শিশুকে নিরিবিলি জায়গায় নিয়ে যায় অভিযুক্ত। সেখানেই যৌন নিগ্রহ করা হয় তাকে।

ফের চকোলেটের লোভ দেখিয়ে শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ, মুর্শিদাবাদে ধৃত দাদার বন্ধু

প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 November 2024 11:44

দ্য ওয়াল ব্যুরো: ফের শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল। মুর্শিদাবাদে মাত্র চার বছরের ওই শিশু রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি। নিগ্রহের অভিযোগ শিশুটির দাদার বন্ধুর বিরুদ্ধে। সেও নাবালক। বয়স ১৫ বছর। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।

ঘটনাটি মুর্শিদাবাদের লালবাগ থানা এলাকার। অভিযোগ উঠছে চকোলেটের লোভ দেখিয়ে শিশুকে নিরিবিলি জায়গায় নিয়ে যায় অভিযুক্ত। সেখানেই যৌন নিগ্রহ করা হয় তাকে।

শিশুটি বাড়ি ফিরে কান্নাকাটি করলে বাবা-মা ব্যাপারটা বুঝতে পারেন। পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেল নাগাদ বাড়ির সামনে খেলছিল শিশুটি। তখন সেখানে তেমন কেউ ছিল না। আর সেই সুযোগ নিয়েই অভিযুক্ত নাবালক চকোলেটের লোভ দেখিয়ে বাড়ি থেকে দূরে শুনশান জায়গায় নিয়ে যায়।

অভিযোগ উঠছে, সেখানেই শিশুকে হেনস্থা করা হয়। রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে ওই শিশু। পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে রাতেই লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই এখনও শিশুটি চিকিৎসাধীন। এর পরপরই বৃহস্পতিবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার।

শিশুটির মায়ের কথায়, 'রক্তাক্ত অবস্থায় আমার মেয়ে বাড়ি ফেরে। ভীষণ কান্নাকাটি করছিল। ওকে কোলে নিয়ে জিজ্ঞেস করায় জানতে পারি আমার ছেলের বন্ধু এত বড় ক্ষতি করেছে।' অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি।


```