Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জ্বর নিয়ে ভর্তি হওয়া শিশুর মৃত্যুতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ধুন্ধুমার

শুক্রবার রাত আটটা নাগাদ জ্বরের উপসর্গ নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওই শিশুকে।

জ্বর নিয়ে ভর্তি হওয়া শিশুর মৃত্যুতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ধুন্ধুমার

ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিজনরা। নিজস্ব চিত্র

শেষ আপডেট: 13 July 2024 10:43

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: আবারও শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সূত্রের খবর শুক্রবার রাত আটটা নাগাদ জ্বরের উপসর্গ নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এক শিশুকে। গভীর রাতে মারা যায় শিশুটি। স্বজনদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা এমনিই ফেলে রাখা হয়েছিল শিশুটিকে। ডাক্তারদের গাফিলতিতেই তার মৃত্যু হয়।  

এই নিয়ে শোরগোল পড়ে যায় হাসপাতালর চত্বরে। তুমুল বিক্ষোভ শুরু করেন রোগীর পরিজনরা। পরিস্থিতি সামাল দিতে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। রোগীর আত্মীয়দের বুঝিয়েও শান্ত করতে ব্যর্থ হন পুলিশ কর্মীরা। তাঁরা অভিযোগ করতে থাকেন, শুধুমাত্র চিকিৎসার অভাবে মারা গেল তিন মাসের ওই শিশুটি। পাশাপাশি অন্যান্য রোগীর আত্মীয় পরিজনেরাও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের চিকিৎসা পরিষেবা নিয়ে সরব হন।  

তাঁরা বলতে থাকেন, প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নেই। যাঁরা আছেন তাঁদেরও চিকিৎসা করার মানসিকতা নেই। হাসপাতালে সিকিউরিটি গার্ডরা রোগীর বাড়ির লোকের সঙ্গে দুর্ব্যবহার করেন। সবমিলিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিকাঠামো গ্রামীণ হাসপাতালের থেকেও খারাপ। অন্য রোগীর পরিজনরাও বিক্ষোভে যোগ দেওয়ায় হাসপাতাল চত্বরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুমৃত্যুর ঘটনায় তদন্তের আশ্বাস দেওয়ায় পরস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরিষেবা নিয়ে রোগী ও তাঁদের পরিজনদের অভিযোগও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।


```