Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

প্রেমিককে গোপনে বিয়ে করেছিল ছাত্রী! কৃষ্ণনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

২৫ জুন ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস বদল করেছিল ওই ছাত্রী। সেখানে লিখেছিল ' ম্যারেড উইথ...'। এমনকী প্রেমিক রাহুলের নম্বরও ফোনে 'হাজব্যান্ড' বলে সেভ করেছিল।

প্রেমিককে গোপনে বিয়ে করেছিল ছাত্রী! কৃষ্ণনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

প্রেমিককে গোপনে বিয়ে করেছিল ছাত্রী!

শেষ আপডেট: 18 October 2024 15:15

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: প্রেমিকের সঙ্গে গোপনে বিয়ে করেছিলেন কৃষ্ণনগরের ওই ছাত্রী! তাঁর ফেসবুক পোস্ট থেকে পুলিশ তেমনই ইঙ্গিত পাচ্ছে। শুধু তাই নয়, আরও এক তরুণীর কেন্দ্র করে ছাত্রী ও তার প্রেমিকের মধ্যে যে টানাপড়েন চলছিল, সেবিষয়েও কিছুটা আভাস পেয়েছে পুলিশ। 

পুলিশ সূত্রে থেকে জানা গিয়েছে, ২৫ জুন ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস বদল করেছিল ওই ছাত্রী। সেখানে লিখেছিল ' ম্যারেড উইথ...'। এমনকী প্রেমিক রাহুলের নম্বরও ফোনে 'হাজব্যান্ড' বলে সেভ করেছিল। এই সমস্ত খতিয়ে দেখার পরে তদন্তকারীদের অনুমান, ওই ছাত্রী গোপনে প্রেমিকের সঙ্গে বিয়ে সেরে ফেলেছিল। 

শুধুু তাই নয় পুলিশ জানতে পেরে, রাহুলের সঙ্গে অন্য এক তরুণীর ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। মঙ্গলবার সেই তরুণীর সঙ্গে রানাঘাটে সিনেমা দেখতে গিয়েছিল রাহুল। বিকেল পর্যন্ত তাঁর সঙ্গে ছিল সে। পরে কৃষ্ণনগরে ফেরে। 

এলাকার সমস্ত সিসিটিভি খতিয়ে দেখার পরে পুলিশ জানতে পেরেছে, মৃত্যুর আগের দিন কৃ্ষ্ণনগর শহরের একাধিক রাস্তায় ওই ছাত্রী একাই ঘুরছিল। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে থাকা কলেজ মাঠের কাছে রাত সাড়ে নটার সময়ে ছাত্রীকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। ওই সময়ে অভিযুক্ত রাহুলের উপস্থিতিও পাওয়া গিয়েছে। অথচ অভিযুক্তের দাবি, তাঁর সঙ্গে ছাত্রীর ওই দিন দেখাই হয়নি। ফোনে কথা হয়েছিল। জেরায় রাহুলের দাবি, সে খুন করেনি। প্রায় তিন মিনিট ছাত্রীর সঙ্গে তার ফোনে কথা হয়েছিল। তখন তাদের মধ্যে ঝামেলা হয়। সম্পর্ক ছিন্ন করার কথা বলে। 

তদন্তকারীদের অনুমান, টাকা নয়, তৃতীয়জনের উপস্থিতি নিয়ে অশান্তি তৈরি হয়েছিল যুগলের মধ্যে। এই ঘটনাকে কেন্দ্র করে তাদের সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত গড়ায়। তারা মনে করছেন, দুজনের মধ্যে তুমুল অশান্তি হওয়ার পরে ছাত্রী সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে আত্মঘাতী হয়ে থাকতে পারে। 


```