Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

খেলেই বমি হচ্ছিল, বিরল অপারেশনে প্রৌঢ়ের রোগ সারালেন কল্যাণীর জেএনএম হাসপাতালের ডাক্তাররা

এখানকার ডাক্তাররা নানা পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্তে আসেন যে রোগে তিনি আক্রান্ত, তার নাম জেনকার্স ডাইভারটিকুলাম। খুবই বিরল এক অসুখ।  

খেলেই বমি হচ্ছিল, বিরল অপারেশনে প্রৌঢ়ের রোগ সারালেন কল্যাণীর জেএনএম হাসপাতালের ডাক্তাররা

কল্যাণীর জেএনএম হাসপাতাল

শেষ আপডেট: 30 May 2024 19:18

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বিরল অস্ত্রোপচার করে নজির গড়লেন কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের ইএনটির ডাক্তাররা। রাজ্যে এই ধরণের অস্ত্রোপচার এই প্রথম বলেই দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

ফুলিয়ার কৃত্তিবাস এলাকার বাসিন্দা অমিত সরকার। পেশায় রাজমিস্ত্রির জোগাড়ে। বয়স ৬০ বছর। প্রায় এক বছর ধরে কিছুই খেতে পারছিলেন না তিনি। যা খাচ্ছিলেন বমি হয়ে যাচ্ছিল। গত ছ'মাসে পরিস্থিতির আরও অবনতি হয়। তারপরেই আসেন জেএনএম হাসপাতালে। এখানকার ডাক্তাররা নানা পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্তে আসেন যে রোগে তিনি আক্রান্ত, তার নাম জেনকার্স ডাইভারটিকুলাম। খুবই বিরল এক অসুখ।  

কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের প্রিন্সিপ্যাল অভিজিৎ মুখোপাধ্যায় জানান, এই রোগের ক্ষেত্রে খাদ্যনালীর পাশে একটি থলি তৈরি হয়। ফলে রোগী যে খাবার খাচ্ছেন তা খাদ্যনালীতে না গিয়ে বাইরে বেরিয়ে আসে। রোগটি যেমন বিরল, তেমনই এর চিকিৎসাও খুবই ব্যয়বহুল। তিনি বলেন, "আমাদের হাসপাতালের ডাক্তাররা খুব ঝুঁকি নিয়েই এই অপারেশন করার সিদ্ধান্ত নেন। কারণ এই অস্ত্রোপচারের সরঞ্জামও সুলভ নয়। যেভাবে একটা টিম তৈরি করে সফলভাবে এই অপারেশন করলেন তাঁরা,তা সত্যিই এই হাসপাতালের গৌরব বৃদ্ধি করেছে।"

অপারেশনের পরে এখন অনেকটাই সুস্থ অমিতবাবু। তিনি জানালেন, মাস ছয়েক একেবারেই খেতে পারছিলেন না। এক কাপ চা খেলেও বমি হয়ে যাচ্ছিল। এখন অপারেশনের পর অনেকটাই সুস্থ আছেন। ডাক্তারদের ধন্যবাদও জানালেন তিনি।  ইএনটি সার্জেন সৌমিত্র কুমার জানান, অপারেশনের পর আপাতত রোগী সুস্থ রয়েছেন। দ্রুত রোগীকে ছেড়ে দেওয়া হবে।


```