Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেল হেফাজতে মৃত্যু! হেরোইন কিনতে গিয়ে ধরা পড়েছিলেন ইসলামপুরের বাসিন্দা

বুধবার ইসলামপুর থানার পুলিশ স্থানীয় এক মাদক বিক্রেতার বাড়িতে অভিযান চালায়। আর সেই বাড়িতেই তখন মন্তাজ শেখ হেরোইন কেনার জন্য গিয়েছিল।

জেল হেফাজতে মৃত্যু! হেরোইন কিনতে গিয়ে ধরা পড়েছিলেন ইসলামপুরের বাসিন্দা

জেল হেফাজতে মৃত্যু

শেষ আপডেট: 1 July 2024 13:48

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: জেল হেফাজতে মৃত্য়ুর ঘটনায় তুমুল চাঞ্চল্য ইসলামপুর থানার দুর্গাপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম মন্তাজ শেখ। বাড়ি দুর্গাপুর এলাকাতেই। 

পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার ইসলামপুর থানার পুলিশ স্থানীয় এক মাদক বিক্রেতার বাড়িতে অভিযান চালায়। আর সেই বাড়িতেই তখন মন্তাজ শেখ হেরোইন কেনার জন্য গিয়েছিলেন। তাঁকে আটক করে ইসলামপুর থানার পুলিশ। নিয়ে যাওয়া হয় ইসলামপুর থানায়। 

আদালতে তোলা হলে বিচারক তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। তারপর থেকে লালবাগ মহকুমা সংশোধনাগারে ছিলেন মন্তাজ। পুলিশ হঠাৎই পরিবারের লোকজনকে জানায়, জেলে মৃত্যু হয়েছে তাঁর। 

পরিবারের দাবি, থানায় নিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে। এমনকী আদালতে না পাঠিয়ে থানার মধ্যেই দুদিন ধরে বন্দি করে রাখা হয়। শুক্রবার পাঠানো হয় কোর্টে। মন্তাজের মৃত্যুর বিচার চেয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। পুলিশ অবশ্য দাবি করেছে, শারীরিকভাবে অসুস্থ ছিলেন মন্তাজ। থানায় আনার পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থতাতেই মারা গেছেন। মারধরে মৃত্যু হয়নি।


```